Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মা'কে বলুন নেহরুর চিঠিগুলি ফেরত দিতে'! রাহুল গান্ধীকে চিঠি পাঠাল পিএম মিউজিয়াম

রাহুল গান্ধীর কাছে চিঠি দিয়েছেন এই মিউজিয়ামের এক সদস্য রিজওয়াল কাদরি। গোটা বিষয়টি নিজের স্বাভাবিকভাবেই আসরে নেমে পড়েছে বিজেপি।

'মা'কে বলুন নেহরুর চিঠিগুলি ফেরত দিতে'! রাহুল গান্ধীকে চিঠি পাঠাল পিএম মিউজিয়াম

সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী

শেষ আপডেট: 16 December 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: সনিয়া গান্ধীর কাছে ভারতের প্রথম এবং প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কিছু চিঠি রয়েছে। তা এবার ফেরত চাইল প্রাইম মিনিস্টারস মিউজিয়াম। সম্প্রতি লোকসভার দলনেতা রাহুল গান্ধীর কাছে চিঠি দিয়েছেন এই মিউজিয়ামের এক সদস্য রিজওয়াল কাদরি। তিনি তাঁকে অনুরোধ করেছেন যাতে তিনি তাঁর মাকে বলেন ওই চিঠিগুলি ফিরিয়ে দিতে। 

'প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি' কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এই চিঠি দিয়েছে। তার সদস্য রিজওয়ান দাবি করেছেন, ২০০৮ সালে সনিয়া গান্ধীর নির্দেশ অনুসারেই ওই চিঠিগুলি মিউজিয়াম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। রিজওয়ানের বক্তব্য, প্রায় ৮টি বিভাগ থেকে ৫১টি কার্টন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়। তখন এই মিউজিয়ামের নাম ছিল নেহরু মেমোরিয়াল। তাঁর দাবি, ওই কার্টনগুলির মধ্যে জওহরলাল নেহরুর লেখা একাধিক গুরুত্বপূর্ণ চিঠি ছিল। সেগুলি ফেরত পেলে গবেষণায় ভীষণভাবে কাজে লাগবে এবং দেশের ইতিহাসকে নতুন করে চেনা যেতে পারে। 

রিজওয়ান কাদরি আরও যে দাবি করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানিয়েছেন, লেডি (এডউইনা) মাউন্টব্যাটন এবং নেহরুর একে অপরকে লেখা একাধিক চিঠি রয়েছে সেইসব কার্টনে। পাশাপাশি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ বল্লভ পন্থ এবং রাজনীতিক জয়প্রকাশ নারায়ণকে নেহরুর লেখা চিঠিও রয়েছে সেখানে। কাদরি অভিযোগের সুরে বলেছেন, গত সেপ্টেম্বর মাসে তিনি নিজের এই চিঠি ফেরত চেয়ে সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। কিন্তু তাঁর থেকে কোনও প্রতিক্রিয়া তিনি পাননি। তাই তিনি এখন রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন।

কাদরির স্পষ্ট কথা, সনিয়া গান্ধীর নির্দেশেই যে এই চিঠিগুলি মিউজিয়াম থেকে সরানো হয়েছিল তার প্রমাণ রয়েছে। তিনি এও বলছেন, ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। তাই সেগুলি ফেরত দিলে আখেরে দেশের অতীতকে বুঝতেই সুবিধা হবে। প্রচুর তথ্যও উঠে আসতে পারে। 

গোটা বিষয়টি নিজের স্বাভাবিকভাবেই আসরে নেমে পড়েছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিৎ পাত্র ইতিমধ্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী ৫১টি এমন কার্টন সরিয়ে নিয়ে গেছেন যার মধ্যে এডউইনা মাউন্টব্যাটন এবং নেহরুর চিঠি ছিল! আমার তো সবথেকে বেশি এটা জানতে ইচ্ছে করছে যে দুজনের মধ্যে এমন কী কথা হয়েছিল যা লোকাতে চেষ্টা করছে কংগ্রেস।''   


```