Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনায় দম্পতির দেহ উদ্ধার, মৃত বেড়ে ১৬

মুম্বই এয়ার ট্রাফিক কন্ট্রোলের জেনারেল ম্যানেজার ছিলেন মনোজ চাঁসোরিয়া

মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনায় দম্পতির দেহ উদ্ধার, মৃত বেড়ে ১৬

মনোজ চাঁসোরিয়া এবং তাঁর স্ত্রী অনিতা।

শেষ আপডেট: 16 May 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনায় আরও এক দম্পতির দেহ উদ্ধার হল। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। বুধবার গভীর রাতে হোর্ডিংয়ের নীচে চাপা পড়া একটি গাড়ির ভিতর থেকে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার করে এনডিআরএফ।

গত সোমবার মুম্বইয়ের ঘাটকোপারের ছেড়ানগরে আড়াইশো টন ওজনের বিশাল একটি হোর্ডিং ঝড়বৃষ্টিতে জনবহুল এলাকার উপর ভেঙে পড়ে। প্রায় ১০০ জনের মতো তার নীচে চাপা পড়ে যান।

এদিন যাঁদের দেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং তাঁর স্ত্রী অনিতা (৫৯)। মনোজ অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল ম্যানেজার। তাঁরা ১০০ ফুট হোর্ডিংয়ের নীচে চাপা পড়া গাড়ির মধ্যে ছিলেন। চাঁসোরিয়া গত মার্চেই মুম্বই এটিসির জেনারেল ম্যানেজার পদ থেকে অবসর নেন।

অবসরের পর জব্বলপুরে চলে গেলেও তাঁরা সম্প্রতি মুম্বইয়ে এসেছিলেন ভিসার কিছু কাজের জন্য। স্ত্রীর ভিসার কাজ করে তাঁরা জব্বলপুরে ফিরে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। পথে তেল ভরতে ওই পেট্রল পাম্পে ঢুকেছিলেন। যেখানে গাড়ির উপর ভেঙে পড়ে হোর্ডিংটি।

দম্পতির ছেলে আমেরিকায় থাকেন। তিনি বহুবার ফোন করে বাবা-মাকে না পেয়ে তাঁর এক বন্ধুকে জানান। তিনিই পুলিশকে জানান। পুলিশ মোবাইল ট্রাক করে দেখে তাঁদের শেষ লোকেশন ছিল ওই পেট্রল পাম্পেই। বুধবার গভীর রাতে তাঁদের দেহ দেখতে পাওয়া গেলেও ধ্বংসস্তূপ সরিয়ে বের করতে বৃহস্পতিবার ভোর হয়ে যায়।

মুম্বইয়ের ওই দুর্ঘটনায় মোট ৭৫ জন জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে ৪২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।


```