Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেঁসেলে হাসি এনেছে শীত, চারমাসে সর্বনিম্ন দ্রব্যমূল্য বৃদ্ধি, খুশি মধ্যবিত্ত

ডিসেম্বরের খাদ্য মূল্যবৃদ্ধি গত চারমাসের মধ্যে সর্বনিম্ন। 

হেঁসেলে হাসি এনেছে শীত, চারমাসে সর্বনিম্ন দ্রব্যমূল্য বৃদ্ধি, খুশি মধ্যবিত্ত

একইভাবে খাদ্যশস্যেরও মূল্যবৃদ্ধির পরিমাণ কমেছে।

শেষ আপডেট: 13 January 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন সবজির ঢালাও সরবরাহে মধ্যবিত্তের হেঁসেলঘরে হাসি ফিরল। সোমবার সরকারি তথ্যে জানা গিয়েছে, ডিসেম্বরে খুচরো বাজারের দামে খানিকটা সুরাহা মিলেছে। দেশের ভোগ্যপণ্যের বার্ষিক খুচরো বাজারে ডিসেম্বরে খানিকটা স্বস্তি দিয়ে দাম কমেছে ৫.২২ শতাংশ। নভেম্বরে যা ছিল ৫.৪৮ শতাংশ। সব মিলিয়ে খাদ্যদ্রব্য ও ভোগ্যপণ্যের দাম বাড়ার প্রবণতায় লাগাম টানা গিয়েছে শীতের মরশুমি ফলনের ভালো উৎপাদনে।

রয়টার্সের এক সমীক্ষায় অর্থনীতিবিদদের অনুমান ছিল, ডিসেম্বরে বার্ষিক খুচরো মুদ্রাস্ফীতি থাকবে ৫.৩ শতাংশ। কিন্তু, বাস্তবে তার থেকেও কমেছে ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতি। এর মধ্যে অর্ধেকের বেশি হল খাদ্যদ্রব্য সামগ্রী। নভেম্বরে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ছিল ৯.০৪ শতাংশ। যা ডিসেম্বরে হয়েছে ৮.৩৯ শতাংশ। সবজির দাম বেড়েছে ২৬.৫৬ শতাংশ। যেখানে এই বৃদ্ধি ছিল নভেম্বরে ২৯.৩৩ এবং অক্টোবরে ৪২.১৮ শতাংশ হারে।

একইভাবে খাদ্যশস্যেরও মূল্যবৃদ্ধির পরিমাণ কমেছে। মশলাপাতি দাম বেড়েছে ৩.৮৩ শতাংশ যা আগে ছিল ৫.৪১ শতাংশ। এদিন ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের প্রকাশিত ভোগ্যপণ্য মূল্য সূচকে এই তথ্য তুলে ধরা হয়। তাতে দেখা গিয়েছে, ডিসেম্বরের খাদ্য মূল্যবৃদ্ধি গত চারমাসের মধ্যে সর্বনিম্ন।


```