Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাজারদর অগ্নিশর্মা, মূল্যবৃদ্ধি ১৪ মাসে সর্বোচ্চ, নাজেহাল মধ্য ও নিম্নবিত্ত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমার নির্দেশককেও ছাড়িয়ে গিয়েছে।

বাজারদর অগ্নিশর্মা, মূল্যবৃদ্ধি ১৪ মাসে সর্বোচ্চ, নাজেহাল মধ্য ও নিম্নবিত্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 November 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ১৪ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছল। অক্টোবরে ৬.২১ শতাংশ দাম বেড়েছে ফল, সবজি, মাছ-মাংস, তেল-বনস্পতির। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এল। কম্বাইন্ড ফুড প্রাইস ইনডেক্সের উপর নির্ভরশীল খাদ্যে মূল্যবৃদ্ধি ১৫ মাসের মধ্যে এই প্রথম দুই অঙ্কের ঘর ছুঁল। গত সেপ্টেম্বরে যা ছিল ৯.২৪ এবং একবছর আগে ছিল ৬.৬১ শতাংশে। অক্টোবরে তা একলাফে ১০.৮৭ শতাংশে উঠল।

২০২৩ সালের জুলাইয়ের পর এতটা বৃদ্ধির কথা জানা গিয়েছে এনএসও-র রিপোর্টে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমার নির্দেশককেও ছাড়িয়ে গিয়েছে। গ্রামীণ এবং নগর এলাকায় মূল্যবৃদ্ধির হার ৬.৬৮ শতাংশ এবং ৫.৬২ শতাংশ হয়েছে। এ মাসেই আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছিল সাড়ে ৬ শতাংশে। 

ভোটের ছত্তীসগড়ে অক্টোবরে সব থেকে বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে ৮.৮৪ শতাংশ। এরপরেই রয়েছে বিহার (৭.৮৩ শতাংশ) এবং ওড়িশা (৭.৫১ শতাংশ)। দিল্লি রয়েছে তারপরে, ৪.০১ শতাংশ। পশ্চিমবঙ্গ (৪.৬৩ শতাংশ) এবং মহারাষ্ট্র (৫.৩৮ শতাংশ)।


```