Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিনিউ হয়নি রেসিডেন্ট পারমিট, ভারতছাড়া হওয়ার আশঙ্কায় কাঁটা তসলিমা নাসরিন

গত জুলাই মাসেই ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাঁর। এখনও তা রিনিউ না হওয়ায় উদ্বেগে রয়েছেন তিনি।

রিনিউ হয়নি রেসিডেন্ট পারমিট, ভারতছাড়া হওয়ার আশঙ্কায় কাঁটা তসলিমা নাসরিন

শেষ আপডেট: 9 September 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: রেসিডেন্ট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। গভীর উদ্বেগে দিন কাটছে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের। 

দেশছাড়া হয়ে দীর্ঘদিন ধরেই ভারতের ‘আশ্রিতা’ তসলিমা। আপাতত দিল্লিতে রয়েছেন। গত জুলাই মাসেই ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাঁর। এখনও তা রিনিউ না হওয়ায় উদ্বেগে রয়েছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যদি পারমিট না পাই, তাহলে মরেই যাব। এমন একটা অবস্থায় রয়েছি যে কোথাও যাওয়ার জায়গা নেই।’

ইসলাম বিরুদ্ধ লেখালেখির জন্য তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল বাংলাদেশে। ১৯৯৪ সালে দেশ ছাড়তে বাধ্য হন তসলিমা। পরবর্তী অনেকটা সময় ইউরোপ-আমেরিকায় থাকার পর ভারতে আশ্রয় পান তিনি। ২০০৪ সাল থেকে টানা তিন বছর ছিলেন কলকাতায়। কিন্তু পরবর্তী তাঁর লেখা বই ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হওয়ার পর এই শহরেও হুমকির মুখে পড়তে হয় তাঁকে। তারপরেই তাঁকে কলকাতা ছাড়তে হয়। 

পরবর্তী কয়েক বছর জয়পুরে থাকার পর দিল্লির বাসিন্দা হন। জানা গিয়েছে তাঁর রেসিডেন্ট পারমিট নির্দিষ্ট সময় অন্তর রিনিউ হলেও সম্প্রতি তা আটকে গেছে। সংবাদমাধ্যমকে তসলিমা জানান, তিনি অনলাইনেই পারমিটের স্টেটাস চেক করেন। এবার জুলাই মাসে রেসিডেন্ট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এখনও পর্যন্ত পারমিট রিনিউ হয়েছে এমন কোনও তথ্য মেলেনি। স্বভাবতঃই উদ্বিগ্ন লেখিকা। 

বাংলাদেশে সাম্প্রতিক সমস্যার পর থেকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন আবহে ধাক্কা খেয়েছে দু'দেশের সম্পর্ক। তাঁর রেসিডেন্ট পারমিট নিয়ে জটিলতা তারই ফলশ্রুতি কিনা তা ভাবাচ্ছে তসলিমাকে। তবে এখনই আশা ছাড়েননি। জানালেন, ২০১৭ সালে একবার প্রযুক্তিগত ত্রুটিতে আটকে গিয়েছিল  তাঁর রেসিডেন্ট পারমিট। এবারও এমন কিছু হল না তো! এ ব্যাপারে ভারত সরকারের কোনও বক্তব্য অবশ্য এখন জানা যায়নি। 


```