Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? তালিকা প্রকাশ করে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আরবিআই-এর তরফে ছুটির পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়েছে। তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করা হয়েছে।

পুজোর মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? তালিকা প্রকাশ করে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ফাইল ছবি

শেষ আপডেট: 30 September 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: অক্টোবর মাস মানেই উৎসবের মরসুম। গান্ধী জয়ন্তী হোক বা দুর্গাপুজো, নবরাত্রি হোক বা দিওয়ালি ছুটির তালিকা যে দীর্ঘ তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে এমনিতেই ছুটি থাকে। প্রতিবছরই দশম মাস ঘিরে মানুষের চিন্তা থাকে উৎসবের মরসুমে ঠিক কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

সোমবার সেই তালিকাই প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন আরবিআই-এর তরফে ছুটির পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়েছে। তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে জাতীয় ছুটির পাশাপাশি উৎসবের ছুটির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ছুটির কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে বলে খবর।

জেনে নেওয়া যাক কবে কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

  • অক্টোবর ১- জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • অক্টোবর ২: গান্ধী জয়ন্তী উপলক্ষে জাতীয় ছুটি
  • অক্টোবর ৩: নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তীর জন্য জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • অক্টোবর ৬: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • অক্টোবর ১০: মহাসপ্তমী উপলক্ষে কলকাতা, আগরতলা, গুয়াহাটি ও কোহিমায় ব্যাঙ্ক বন্ধ
  • অক্টোবর ১১: মহানবমী উপলক্ষে কলকাতা, আগরতলা, গুয়াহাটি ও কোহিমায় ব্যাঙ্ক বন্ধ
  • অক্টোবর ১২: দশেরা এবং সপ্তাহের দ্বিতীয় শনিবার
  • অক্টোবর ১৩: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • অক্টোবর ১৪: দশেরা উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্ক বন্ধ
  • অক্টোবর ১৬: লক্ষ্মীপুজো (আগরতলা, কলকাতায় বন্ধ ব্যাঙ্ক)
  • অক্টোবর ১৭: মহর্ষি বাল্মীকি জয়ন্তী, কাটি বিহুর কারণে বেঙ্গালুরু, গুয়াহাটি ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ
  • অক্টোবর ২০: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • অক্টোবর ২৬: চতুর্থ সপ্তাহের শনিবার
  • অক্টোবর ২৭: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • অক্টোবর ৩১: দিওয়ালি, কালীপুজো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, নরক চতুর্দশী উপলক্ষে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ 

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক ছুটি থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল অ্যাপ এবং ব্যাঙ্কের ওয়েবসাইট খোলা থাকবে।


```