Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজস্থানে কংগ্রেসে স্বস্তি, ‘আমরা করব জয়’ বলছেন গেহলট-পাইলট

মরুরাজ্যে হাত শিবিরে একেবারে আবহাওয়ার সঙ্গে মানানসই স্বস্তি বিরাজ করছে। ঝলমলে রৌদ্রজ্বল আকাশ, সঙ্গে হিমেল হাওয়া। সৌজন্য অশোক গেহলট ও শচীন পাইলট।

রাজস্থানে কংগ্রেসে স্বস্তি, ‘আমরা করব জয়’ বলছেন গেহলট-পাইলট

শেষ আপডেট: 15 November 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: ক্ষোভের কালো মেঘ একটু একটু করে জমা হচ্ছিল। তা থেকে অকাল বৃষ্টির মতো অসন্তোষ আছড়ে পড়ার আগেই মেঘমুক্ত রাজস্থানের কংগ্রেস। শুধু তাই নয়, মরুরাজ্যে হাত শিবিরে একেবারে আবহাওয়ার সঙ্গে মানানসই স্বস্তি বিরাজ করছে। ঝলমলে রৌদ্রজ্বল আকাশ, সঙ্গে হিমেল হাওয়া। সৌজন্য অশোক গেহলট ও শচীন পাইলট।

রাজ্য কংগ্রেসের বিবদমান এই দুই মহারথী মুখ্যমন্ত্রী গেহলট এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী পাইলট দলের জন্য আপাতত ‘আমি’, ‘আমার’ শব্দগুলি ত্যাগ করেছেন বলা চলে। তাঁদের মুখে ঘুরে ফিরে এখন শুধুই ‘আমরা’। বুধবার সকালে গেহলট হিন্দিতে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এক সাথ জীত রয়ে হ্যায় ফির সে#কংগ্রেস ফির সে।’ অর্থাৎ কংগ্রেস আবার এক সঙ্গে লড়াই করে জয় হাসিল করবে। 

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিবাদকে ক্লোসড চ্যাপ্টার বলেছেন পাইলট। একটি সর্ব ভারতীয় টিভি চ্যানেলকে তিনি বলেছেন, অতীতেও আমিও অনেক কথা বলেছি। আমার সম্পর্কেও কেউ কিছু বলেছেন। কিন্তু এখন দুয়ারে লড়াই। এই সময় দল ঐক্যবদ্ধ। আমরা এক সঙ্গে লড়াই করছি।

প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ৪৬ বছর বয়সি শচীন অবশ্য এই ব্যাপারে কৌশলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে সামনে রেখেছেন। টিভি চ্যানেলকে শচীন বলেছেন, প্রবীণ কংগ্রেস সভাপতি আমাকে পরামর্শ দিয়েছেন অতীত ভুলে সামনে দিকে এগিয়ে যেতে। আমি তাই পুরনো বিবাদ স্মরণ করতে চাই না। 

গেহলট ও শচীনের এই ঐক্য বার্তা রাজস্থান কংগ্রেসে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে সন্দেহ নেই। বিরোধী দল বিজেপি এতদিন পর্যন্ত প্রচারে বারে বারে গেহলট ও পাইলটের বিবাদকে প্রচারে অস্ত্র করেছে। দুই কংগ্রেস নেতার বিবাদের কারণে রাজ্যের উন্নয়নের ক্ষতি হয়েছে বলেও গেরুয়া শিবিরের দাবি করে আসছিল। 

কিন্তু শচীনের সাক্ষাৎকার এবং গেহলটের এক্স হ্যান্ডেলের বার্তা কংগ্রেস মহলে খুশির হাওয়া। সবচেয়ে খুশি দুই নেতার অনুগামীরা। কারণ তাঁরা করণীয় কী বুঝে উঠতে পারছিলেন না। দুই বিবদমান নেতা কার্যত সন্ধি বার্তা দেওয়ায় নিচুতলার কর্মী-সমর্থকেরা খুশি। এই বার্তায় নয়া মাত্রা যোগ করেছে মঙ্গলবার রাতে জয়পুরের একটি বৈঠকের ছবি। বৈঠকে কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে গেহলট ও পাইলট উপস্থিত ছিলেন।


```