Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির নতুন বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা

২৭ বছর পর আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

দিল্লির নতুন বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়।

শেষ আপডেট: 19 February 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। ২৭ বছর পর আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেই উপলক্ষে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়। যদিও পরে দলের তরফে জানানো হয়, রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়কে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদেরই পৌরোহিত্যে নবনির্বাচিত বিধায়করা নতুন দলনেতা ঠিক করেন। ১০ বছরের অরবিন্দ

কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের পতন ঘটিয়ে বৃহস্পতিতে রাজধানীর বিখ্যাত রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট পর্যায়ের কয়েকজন মন্ত্রী।দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৫ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী।

আগামিকালের অনুষ্ঠানসূচি থাকবে এইরকম- ১১টা থেকে ১২টার মধ্যে অতিথিরা রামলীলা ময়দানে হাজির হয়ে আসনে বসে পড়বেন। দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং মন্ত্রিপরিষদে শপথ নেওয়া বিধায়করা আসবেন। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ১২টা ২৯ মিনিট নাগাদ। তার আগেই অবশ্য চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা প্রমুখ।

মোদী আসার পরে সাড়ে ১২টার সময় পুলিশ ব্যান্ডে বেজে উঠবে জাতীয় সঙ্গীত। ১২টা ৩৫ মিনিটে দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনা মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং নতুন নিয়োগে স্বাক্ষর পর্ব হবে দুপুর ১টা সময়।একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে রাজধানী শহরের ঝুপড়িবাসীদের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দিল্লির ২৫০টি বস্তির প্রধানরাই মোদীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।

মুখ্যমন্ত্রী মুখ বাছাই করতে বুধবার সারাদিন তৎপরতা ছিল বিজেপি নেতৃত্বের মধ্যে। শেষমেশ প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্ব পাঞ্জাবি রক্ত ও বানিয়া সম্প্রদায়ের কাউকে বেছে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেছেন। কারণ সকলেই জানেন, দিল্লির সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হলেন পাঞ্জাবি। এছাড়াও ২০২৭ সালে রয়েছে পাঞ্জাব বিধানসভার ভোট। তাই পাঞ্জাবি কাউকে মুখ্যমন্ত্রী করলে পাশের রাজ্যেও জাতের ফায়দা তুলতে পারবে বিজেপি। পাঞ্জাবির পরেই দিল্লিতে রয়েছেন বানিয়ারা। মহিলা মুখ রেখা গুপ্তা যাঁকে নিয়ে খুব চর্চা চলছিল, তিনিও বানিয়া সম্প্রদায়ের।


```