Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অরবিন্দ কেজরিওয়াল সরকারের 'অপকর্মের' ক্যাগ রিপোর্ট পেশ দিল্লি বিধানসভায়

আম আদমি পার্টি এই ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্রকাশ করেনি বলে অভিযোগ ছিল বিজেপির।

অরবিন্দ কেজরিওয়াল সরকারের 'অপকর্মের' ক্যাগ রিপোর্ট পেশ দিল্লি বিধানসভায়

দিল্লি বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীর সৌজন্য বিনিময়। ফাইল ছবি।

শেষ আপডেট: 25 February 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় এসে তিনদিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনেই আজ, মঙ্গলবার, দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকার জমানার বিভিন্ন 'দুর্নীতি', 'অপকর্ম' ও 'কালা কাজ'এর বৃত্তান্ত বেআব্রু করে দিল বিজেপির রেখা গুপ্ত সরকার। আপ জমানার বিভিন্ন দফতরের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট এদিন বিধানসভায় পেশ করে বিজেপি সরকার। ভোটের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির সংকল্প পত্র ক্যাগ রিপোর্ট প্রকাশ করার কথা বলা হয়েছিল। রিপোর্ট পেশের সময় একমাত্র বিরোধী দল আম আদমি পার্টির বিধায়করা হই-হট্টগোল করেন।

আগে আম আদমি পার্টি এই ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্রকাশ করেনি বলে অভিযোগ ছিল বিজেপির। ইচ্ছাকৃতভাবে সরকারের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল কেজরি সরকার, অভিযোগ গেরুয়া শিবিরের। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪টি বিষয়ের ক্যাগ রিপোর্ট এদিন বিধানসভায় পেশ করা হয়েছে।

১। রাজ্য অর্থ দফতরের অডিট রিপোর্ট (২০২১ সালের মার্চ পর্যন্ত)।

২। রাজস্ব, আর্থিক, সামাজিক এবং সাধারণ ক্ষেত্র ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র (২০২০ ও ২০২১ অর্থবর্ষের হিসাব)।

৩। গাড়ির দূষণজনিত প্রতিরোধ ব্যবস্থামূলক পারফরম্যান্স অডিট রিপোর্ট (২০২১)।

৪। শিশু সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষেত্রে (২০২১) অডিট রিপোর্ট।

৫। রাজ্য অর্থ অডিট রিপোর্ট (২০২২)।

৬। মদ সরবরাহ সংক্রান্ত প্রশাসনিক দক্ষতা সংক্রান্ত রিপোর্ট।

৭। রাজ্য অর্থ অডিট রিপোর্ট (২০২৩)।

৮। জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের অডিট রিপোর্ট।

৯। দিল্লি পরিবহণ নিগমের কাজকারবার সংক্রান্ত কাজের অডিট রিপোর্ট।

১০। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাজের অডিট রিপোর্ট।

ক্যাগ রিপোর্ট সম্পর্কে বিজেপির মন্ত্রী মজিন্দর সিং সিরসা বলেন, এই রিপোর্ট অরবিন্দ কেজরিওয়াল সরকারের ভান্ডা ফোঁড় করে দেবে। মদ কেলেঙ্কারির যাবতীয় দুর্নীতি ফাঁস হয়ে যাবে। এটাই প্রথম সরকার যে সরকারের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করার জন্য বিরোধীদের হাইকোর্টে যেতে হয়েছে।

বিজেপির আরেক বিধায়ক মোহন সিং বিস্ত বলেন, যেভাবে আম আদমি পার্টি দিল্লির বাজেটের টাকা ব্যবহার করেছে, তা ফাঁস হয়ে গিয়েছে। এই সরকার ১০-১২ বছর ধরে কী রাজত্ব চালিয়েছে, সকলের কাছে পরিষ্কার হয়েছে। রবিন্দর সিং নেগি বলেন, ক্যাগ রিপোর্টের ভিত্তিতে আপ ও কেজরি সরকারের বিরুদ্ধ তদন্ত হবে। ওরা যে পরিমাণ দুর্নীতি করেছে, তা ওদের কাছ থেকেই আদায় করা হবে। ওদের অর্ধেকের বেশি মন্ত্রী এই তদন্তে জেলে যাবেন।


```