Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামদেব ও পতঞ্জলিকে সুপ্রিম-ভর্ৎসনা, মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে, আমরা অন্ধ নই

এই মুহূর্তে তিন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

রামদেব ও পতঞ্জলিকে সুপ্রিম-ভর্ৎসনা, মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে, আমরা অন্ধ নই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 April 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো: বাবা রামদেব এবং পতঞ্জলির মালিক বালকৃষ্ণর ফের একদফা ক্ষমাভিক্ষা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন রামদেব এবং পতঞ্জলি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে বলে, আমরা অন্ধ নই। পতঞ্জলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা না নেওয়ায় উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষকে সমালোচনায় বিদ্ধ করে সর্বোচ্চ আদালত। কেন্দ্রের জবাবেও আদালত সন্তুষ্ট হতে পারেনি।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং এ আমানল্লার বেঞ্চ বলে, কাগজে ক্ষমা চাওয়া হয়েছে। কিন্তু, ওদের পিঠ দেওয়ালের বিপরীতে খাঁড়া রয়েছে। অর্থাৎ ওরা আইনের তোয়াক্কা করছে না। তাই আমরা এই ক্ষমাপ্রার্থনা আর্জি গ্রহণ করছি না। আমরা এটাকে ইচ্ছাকৃত অঙ্গীকার ভঙ্গ বলে গণ্য করছি।

এদিন শুনানির শুরুতেই বেঞ্চ বলে, রামদেব এবং বালকৃষ্ণ তাঁদের ক্ষমাপ্রার্থনা প্রথমে মিডিয়ার কাছে বলেছেন। আদালত ভর্ৎসনা করে বলেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার সময় এঁরা মিডিয়ার কাছে বলেছেন, আদালতে হলফনামায় তাঁরা ক্ষমা চাইতে চলেছেন। কিন্তু, এই কথা আমাদের কাছে এসে পৌঁছায়নি। বিচারপতি কোহলি বলেন, এতেই বোঝা যায়, ওঁরা পরিষ্কার প্রচার চান।

পতঞ্জলির পক্ষে আইনজীবী যখন হলফনামা পড়ে শোনাতে যান, তখন বিচারপতি আমানুল্লা বলেন, আপনি হলফনামা নিয়ে প্রতারণা করছেন। ও তো আপনার তৈরি করা। আমানুল্লা প্রশ্ন করেন, সত্যিই কি আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হচ্ছে? এরপরেই আদালত উত্তরাখণ্ড সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে। বলে, পতঞ্জলিকে লাইসেন্স দেওয়া অফিসাররা কেন পদক্ষেপ করেননি। এই মুহূর্তে তিন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা এটাকে লঘুভাবে নিচ্ছি না। আমরা আপনাদের ছিঁড়ে ফেলে দেব।

বেঞ্চ আরও বলেছে, সুপ্রিম কোর্টকে আপনারা প্রহসনে পরিণত করেছেন। এটা কি পোস্ট অফিস নাকি! রাজ্যের আইনজীবীকে বলে বেঞ্চ। রাজ্য সরকারকে তুলোধনা করে আদালত বলে, আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করছেন! আমরা কেন ধরে নেব না যে, পতঞ্জলির সঙ্গে আপনাদের গোপন খেলা রয়েছে। উত্তরাখণ্ড সরকারের আইনজীবী বলেন, তাঁরা পদক্ষেপ করেছেন। একথা শুনে আদালত আরও রেগে যায়। বেঞ্চ বলে, ঈশ্বরকে ধন্যবাদ! এতদিনে আপনারা নড়েচড়ে বসেছেন। কিন্তু, সেই মানুষগুলো কী হবে, যাঁরা নিরাময় হবে ভেবে পতঞ্জলির ওষুধ খেয়েছেন? অথচ সেরে ওঠেননি। আপনারা কি সাধারণ কারও ক্ষেত্রে এরকম করতে পারতেন!

আদালত এও বলে, রামদেব ও বালকৃষ্ণ তো হাজিরা এড়ানোর চেষ্টা করেছেন। তাঁরা বিদেশে ঘুরতে গিয়েছিলেন। শেষে এই মামলার রায়দান আগামী ১৬ এপ্রিল হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।


```