Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিপফেক নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র, নতুন আইন আনা হবে, জানালেন মন্ত্রী!

মন্ত্রী বলেন, 'ডিপফেকের মতো প্রযুক্তি আটকাতে কেন্দ্র নয়া আইন আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও দিন দশেক মতো সময় লাগবে।'

ডিপফেক নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র, নতুন আইন আনা হবে, জানালেন মন্ত্রী!

শেষ আপডেট: 23 November 2023 17:34

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও সামনে আসার পর থেকেই এই প্রযুক্তি নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা দেশে। ডিপফেক ভিডিও-র শিকার হচ্ছেন অনেকেই। এই নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ডিপফেক ভিডিও-র বাড়বাড়ন্ত রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার। গুগল, ফেসবুকের মতো সংস্থাগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সেই বৈঠকেই ডিপফেকের মতো প্রযুক্তি বন্ধ করতে একাধিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি বলেন, ডিপফেকের মতো প্রযুক্তি আটকাতে কেন্দ্র নয়া আইন আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও দিন দশেক মতো সময় লাগবে।

ডিপফেকের কথা বলতে গিয়ে এদিন মন্ত্রী বলেন, 'গণতন্ত্রের জন্য নয়া বিপদ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক।' আগামী ১ ডিসেম্বর এই নিয়ে ফের বৈঠকে বসছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সেই বৈঠকেই, ডিপফেক রুখতে খসড়া আইন নিয়ে আলোচনা হবে। সবপক্ষের সঙ্গে কথা বলা হবে। এই ব্যাপারে সরকার কিছু পদক্ষেপ করতে চলেছে। মন্ত্রী বলেন, 'ডিপফেক ভিডিও শনাক্ত করা, এই ধরনের কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে কিংবা সকলকে কীভাবে সতর্ক করা যায় সেইসব নিয়ে ভাবা হচ্ছে।'

সম্প্রতি, ডিপফেক নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। এই ডিপফেক এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর প্রযুক্তি যার মাধ্যমে ভিডিতে কারও মুখ বা কারও শরীর বদলে ফেলা হচ্ছে সহজেই। অর্থাৎ একজনের শরীরে বসিয়ে দেওয়া হচ্ছে অন্যের মুখ। এতে বিপদ বাড়ছে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের।

বলি তারকা রশ্মিকা মান্দানা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, কাজল সকলেই এই প্রযুক্তির শিকার হয়েছেন। অন্য নানান অশালীন ভিডিওতে অন্যের শরীরে বলি অভিনেত্রীদের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। সেইসব ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীকে এই ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। 

তিনি বলেন, 'সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই এআই প্রযুক্তিকে উন্নত করা উচিত। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই প্রযুক্তি যেন সমাজের জন্য নিরাপদ হয়। বর্তমান দিনে ডিপফেক একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।' অভিনেতা অমিতাভ বচ্চনও এই নিয়ে মুখ খুলেছিলেন। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন তিনি।


```