Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, হাসি ফুটতে চলেছে ঋণ গ্রহীতাদের মুখে

আরবিআই-এর রেপো রেট কমানোয় কী সুবিধা হবে?

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, হাসি ফুটতে চলেছে ঋণ গ্রহীতাদের মুখে

আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা

শেষ আপডেট: 7 February 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেটের পরই শুক্রবার নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গভর্নর পদ থেকে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করা আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট এবার দাঁড়াল ৬.২৫ শতাংশে। প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে শেষবার ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হল সুদের হার।

পাঁচ বছর পর রেপো রেট কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি (Monetary Policy Committee)। ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে রেপো রেট। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যেই বিভিন্ন ঋণ নিয়েছেন, এই সিদ্ধান্তে তাঁদের বাড়তি সুবিধা মিলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গৃহঋণ গ্রহীতারা এই পদক্ষেপে বাড়তি সুবিধা পাবেন। 

যদিও রেপো রেট নিয়ে এই সিদ্ধান্ত অবধারিতই ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞদের মতে, জিডিপির পালে হাওয়া দিতে এছাড়া বড় রাস্তা ছিল না। কাজেই সদর্থক পদক্ষেপ করতেই এবার কমানো হল রেপো রেট। সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়তে থাকা পরিস্থিতির দাবি মেনে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারির পর আর রেপো রেট বাড়েনি। এবার বছর দুয়েক পরে তা কমল। ফলে নতুন করে গাড়ি-বাড়ির জন্য ঋণ নিলে কিংবা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও লাভবান হবেন ঋণগ্রহীতারা। 

আরবিআই-এর রেপো রেট কমানোয় কী সুবিধা হবে?

বাজার বিশেষজ্ঞ আদিল শেট্টি বলেছেন, এই সিদ্ধান্ত ঋণ গ্রহীতাদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। কারণ ব্যাঙ্কগুলি তুলনায় কম সুদে গৃহঋণ, গাড়ি ঋণ এবং ব্যবসা ঋণ দিতে পারবে। সুদ কমায় ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে। তা অর্থনীতিকেও চাঙ্গা করবে। ন্যাশনাল রিয়েল এস্টেট কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জু ইয়াগনিক বলেছেন, এই পদক্ষেপ আবাসন ক্ষেত্রে চাহিদা বাড়াবে। মানুষ আবাসনে বিনিয়োগের ব্যাপারে আরও উৎসাহিত হবেন। ফ্ল্যাটের ক্রেতা এবং ডেভেলপার, দু'পক্ষই উপকৃত হবে। দিন সাতেক আগে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে আয়করে ছাড়ের ঘোষণাও করেছেন তিনি। তার পরই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হল।


```