Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাসপাতালের আইসিইউতে ভর্তি রতন টাটা! আসল কারণ খোলসা করে গুজব ওড়ালেন নিজেই

খবর হয়েছিল রতন টাটাকে রাত সাড়ে ১২টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে অবিলম্বে আইসিইউতেও ভর্তি করা হয় বলে চর্চা হয়।

হাসপাতালের আইসিইউতে ভর্তি রতন টাটা! আসল কারণ খোলসা করে গুজব ওড়ালেন নিজেই

রতন টাটা

শেষ আপডেট: 7 October 2024 13:53

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে হঠাৎই খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। লেখালিখি চলছিল, তাঁর রক্তচাপ হঠাৎ করেই কমে যায়। তারপর তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। তাঁর পরপরই ৮৬ বছর বয়সী শিল্পপতির শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াতে থাকে। এরপরই সবটা খোলসা করলেন খোদ রতন টাটা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, 'শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।' 

View this post on Instagram

A post shared by Ratan Tata (@ratantata)

নিজের ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে তিনি লেখেন, 'শারীরিক অবস্থা নিয়ে নানারকম চর্চা হতে শুরু করে। তবে এসব ভীতি অমূলক। আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ। কিন্তু চিন্তা করার মতো কিছুই হয়নি।'

প্রসঙ্গত, খবর হয়েছিল রতন টাটাকে রাত সাড়ে ১২টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে অবিলম্বে আইসিইউতেও ভর্তি করা হয় বলে চর্চা হয়। এও  প্রকাশিত হয়, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহরুখ আস্পি গোলওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তবে এখন তিনি নিজেই ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে জানান, এই খবরটি ভুল। 


```