Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

৭ মাসের কুকুরছানার জন্য রক্ত দরকার, সাহায্য চাইলেন রতন টাটা! আবেগে ভাসছে সোশ্যাল মিডিয়া

রতন টাটার কুকুরপ্রেম নতুন নয়। বারবারই তিনি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন, পথকুকুরদের পাশে দাঁড়িয়ে।

৭ মাসের কুকুরছানার জন্য রক্ত দরকার, সাহায্য চাইলেন রতন টাটা! আবেগে ভাসছে সোশ্যাল মিডিয়া

রতন টাটা এবং অসুস্থ সেই কুকুরটি।

শেষ আপডেট: 27 June 2024 09:26

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার দেশবাসীর মন জয় করে নিলেন রতন টাটা। সাত মাসের ছোট্ট এক অসুস্থ কুকুরছানার জন্য রক্তদাতা খুঁজে বার করার জন্য ইনস্টাগ্রামে আবেদন করলেন তিনি। মুম্বইকে উদ্দেশ্য করে লিখলেন, পশু হাসপাতালে ভর্তি এই ছানাটির জন্য সাহায্য চাই তাঁর। মুহূর্তে ভাইরাল হয়েছে তাঁর এই পোস্ট। প্রশংসা আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রায় সকলেই বলছেন, আর পাঁচজন বিজনেস টাইকুনের সঙ্গে এখানেই ফারাক খোদ রতন টাটার। ব্যবসার বাইরে যে তাঁর এত বড় হদয় রয়েছে, তা বারবারই প্রমাণ করেছেন তিনি।

এদিন ইনস্টাগ্রাম পোস্টে রতন টাটা লেখেন, তাঁর পশু হাসপাতালে ভর্তি একটি ৭ মাস বয়সি কুকুর সন্দেহজনক টিক জ্বরে ভুগছে। মারাত্মক অ্যানিমিয়াও রয়েছে তার। চিকিৎসার জন্য চাই রক্তদাতা। দাতা কুকুরের কী কী যোগ্যতা লাগবে, সেকথাও তিনি লিখে দিয়েছেন পোস্টে। সঙ্গে যোগ করেছেন অসুস্থ কুকুরটির ছবি। লিখেছেন, 'যে কোনও সাহায্য প্রশংসনীয়।'

View this post on Instagram

A post shared by Ratan Tata (@ratantata)

রতন টাটার এই পোস্টে কেউ লিখেছেন, 'একজন বিলিয়নিয়ার কুকুরদের সাহায্য করার জন্য অনুরোধ করে পোস্ট করছেন, ভাবা যায়!' আর এক জনের মন্তব্য, 'আশ্চর্য ডাউন-টু-আর্থ ব্যবসায়ী।' আবার কারও কথায়, 'রতন টাটা স্যার যদি এটা করতে পারেন, তাহলে আমরা কেন পারব না?ট

রতন টাটার কুকুরপ্রেম নতুন নয়। বারবারই তিনি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন, পথকুকুরদের পাশে দাঁড়িয়ে। কখনও অসুস্থ কোনও কুকুরকে পরিবার খুঁজে দিয়েছেন, কখনও হারিয়ে যাওয়া কুকুরের মালিকের খোঁজ করেছেন, কখনও তাজ প্যালেস হোটেল কর্মীর ছাতার তলায় বষ্টিভেজা কুকুরকে আশ্রয় নিতে দেখে আপ্লুত হয়েছেন। 

এবছরেই মার্চ মাসে ভারতের অন্যতম বড় পশু চিকিৎসা হাসপাতাল চালু করেছেন শিল্পপতি রতন টাটা। মুম্বইতে অত্যাধুনিক সুবিধা-সহ পশু চিকিৎসা হাসপাতাল নির্মাণ করা নিয়ে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে ৮৬ বছর বয়সে।  হাসপাতালের নাম টাটা ট্রাস্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল। সেখানেই ভর্তি রয়েছে বিরল রোগে আক্রান্ত ৭ মাসের কুকুরছানাটি। এখন রতন টাটার পোস্টের পরে তার জন্য রক্তদাতা মেলে কিনা, সেটাই দেখার!


```