Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত রামোজি রাও, সংবাদ জগতে শোকের ছায়া, শোক বার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

শোকের ছায়া সংবাদ জগতে। প্রয়াত রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও। ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর অবদান অবিস্মরণীয়।

প্রয়াত রামোজি রাও, সংবাদ জগতে শোকের ছায়া, শোক বার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

রামোজি রাও।

শেষ আপডেট: 8 June 2024 10:55

দ্য ওয়াল ব্যুরো: শোকের ছায়া সংবাদ জগতে। প্রয়াত রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও। ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর অবদান অবিস্মরণীয়।

সংবাদ সংস্থা সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইনাডু সংবাদপত্র, ইটিভির প্রতিষ্ঠাতা তথা রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা।

গত ৪ জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  শনিবার ভোর ৩টে ৪৫ মিনিটে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 

রামোজি রাওয়ের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, " রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ভারতীয় মিডিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন। মিডিয়ার পাশাপাশি  বিনোদন জগতেও তাঁর অবদান অনস্বীকার্য। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাই।"

রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

১৯৩৬ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রামোজি রাও। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি ইনাডু সংবাদপত্র, ইটিভি নেটওয়ার্ক, উষাকিরণ মুভিজ কোম্পানির মালিক। একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজকও।  


```