Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও রামলালা! নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী

হাতে মাত্র দু'দিন। তারপরই প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি।

 প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও রামলালা! নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী

শেষ আপডেট: 24 January 2024 11:30

দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র দু'দিন। তারপরই প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি।

২৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লালকেল্লা হয়ে তা শেষ হবে কর্তব্যপথে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য দিল্লি পুলিশের তরফে জারি করা হয়েছে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকাও।

দিল্লির কর্তব্য পথে এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা মিলবে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দেবতা রামলালার প্রতিকৃতিও। উত্তরপ্রদেশ থেকে যে ট্যাবলোটি কুচকাওয়াজে অংশ নেবে, তারই সামনে থাকবে রাম লালার মূর্তি। 

এবারে প্রজাতন্ত্র দিবস উদযাপনে ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্বাচন করা হয়েছে। তাতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, লাদাখ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন এর সুপারিশে প্রখ্যাত শিল্পীদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল কেন্দ্র।  কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিতল অঞ্চল এবারের কুচকাওয়াজে অংশ নেবে, তা ঠিক করে ওই বিশেষজ্ঞ কমিটি।

কুচকাওয়াজের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল পঞ্জাব এবং কর্ণাটক। যদিও তাদের আপত্তিকে আমল দেয়নি মোদী সরকার। জানা গেছে, এবারে কুচকাওয়াজে দেশের দুটি থিম তুলে ধরা হবে। 'ভিক্ষিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কি মাতৃকা'।

এদিকে কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পরই উত্তরপ্রদেশের যোগী সরকার শোভাযাত্রায় রামলালার প্রতিকৃতি রাখার সিদ্ধান্ত নেয়। 


```