Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পতঞ্জলির আইড্রপ-সহ ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল, রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের

পতঞ্জলি কর্তা রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

পতঞ্জলির আইড্রপ-সহ ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল, রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের

পতঞ্জলির ১৪টা পণ্যের লাইসেন্স বাতিল।

শেষ আপডেট: 30 April 2024 08:24

দ্য ওয়াল ব্যুরো: পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। গত ১৫ এপ্রিলই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল পুষ্কর সিং ধামির সরকার। শুধু তাই নয়, পতঞ্জলি কর্তা রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির দিব্য ফার্মেসি কোম্পানির ১৪টি পণ্য নিষিদ্ধ করেছে। সূত্রের দাবি, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় দিব্য ফার্মাসির এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ।

ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হয়েছে বাবা রামদেবের বিরুদ্ধে। উত্তরাখণ্ড সরকার গত ১৫ এপ্রিলই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল বলে জানা যাচ্ছে। 

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। এই আবহে আদালত অবমাননার জন্যে রামদেব এবং বালকৃষ্ণকে বারবার ভর্ৎসনার শিকার হতে হয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েও রেহাই পাননি তাঁরা। উল্লেখ্য, গত ১০ এপ্রিল বাবা রামদেব এবং পতঞ্জলির মালিক বালকৃষ্ণর ফের একদফা ক্ষমাভিক্ষা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রামদেব এবং পতঞ্জলি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে বলে, আমরা অন্ধ নই। পতঞ্জলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা না নেওয়ায় উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষকে সমালোচনায় বিদ্ধ করে সর্বোচ্চ আদালত। কেন্দ্রের জবাবেও আদালত সন্তুষ্ট হতে পারেনি।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং এ আমানুল্লার বেঞ্চ বলে, কাগজে ক্ষমা চাওয়া হয়েছে। কিন্তু, ওদের পিঠ দেওয়ালের বিপরীতে খাঁড়া রয়েছে। অর্থাৎ ওরা আইনের তোয়াক্কা করছে না। তাই আমরা এই ক্ষমাপ্রার্থনা আর্জি গ্রহণ করছি না। আমরা এটাকে ইচ্ছাকৃত অঙ্গীকার ভঙ্গ বলে গণ্য করছি। এবার সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীনই পতঞ্জলির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করল উত্তরাখণ্ড সরকার। 


```