Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফের সংবাদপত্রে বিজ্ঞাপনে ক্ষমা চাইলেন রামদেব, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বাড়ছে অস্বস্তি

ধবার ফের সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসমক্ষে ক্ষমা চাইলেন রামদেব।

ফের সংবাদপত্রে বিজ্ঞাপনে ক্ষমা চাইলেন রামদেব, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বাড়ছে অস্বস্তি

ফের ক্ষমা চাইলেন রামদেব

শেষ আপডেট: 24 April 2024 10:40

দ্য ওয়াল ব্যুরো: পণ্য বিক্রির জন্য যত বড় বিজ্ঞাপন দিত পতঞ্জলি, ক্ষমা চেয়েও সংবাদপত্রে কি তত বড়ই বিজ্ঞাপন দেওয়া হয়েছে? মঙ্গলবার রামদেবের সংস্থাকে সেই প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। তখনই রামদেবের আইনজীবী জানিয়েছিলেন, আরও বড় আকারে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইবেন রামদেব। এরপর বুধবার ফের সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসমক্ষে ক্ষমা চাইলেন রামদেব।

রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের ভুলপথে চালিত করেছে তারা।বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সম্প্রতি প্রবল অস্বস্তিতে পড়েছে রামদেবের সংস্থা। একাধিকবার রামদেব এবং সহযোগী বালকৃষ্ণকে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে। তাই এবার নতুন করে পতঞ্জলির তরফে রামদেব ও বালকৃষ্ণ ক্ষমা চাইলেন।

নতুন বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘২০২৩ সালের ২২ নভেম্বর সাংবাদিক সম্মেলন করার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। আমাদের বিজ্ঞাপন প্রকাশের সময় যে ভুল হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আর এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না, এটাই আমাদের আন্তরিক অঙ্গীকার। আমরা আন্তরিকতার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশ মেনে চলব।সেই সঙ্গে আদালত ও আইনের নির্দেশ মেনে আগামী দিনে সংস্থাটি বিজ্ঞাপন দেওয়ার ও ব্যবসার প্রতিশ্রুতিও দিয়েছে।

মঙ্গলবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, কেন সোমবার ক্ষমা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পতঞ্জলি, যেখানে তাদের আগেই তা করার কথা ছিল। রামদেবের ক্ষমাপ্রার্থনা সাফ নাকচ করা দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, ক্ষমা চাওয়ার ভঙ্গিমা আন্তরিক ছিল না। এপ্রসঙ্গে বিচারপতি হিমা কোহলি বলেন, “রামদেবের ক্ষমাপ্রার্থনা কি খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? যেভাবে খবরের কাগজের গোটা পাতা জুড়ে বড় বড় অক্ষরে পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশিত হত, সেরকমভাবে কি ক্ষমাপ্রার্থনার বিজ্ঞপ্তি ছাপা হয়েছে?”

রামদেবের আইনজীবী জানিয়েছিলেন, মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তাঁর মক্কেল। তার জন্য মোট ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। কিন্তু এই উত্তরও সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি। শীর্ষ আদালত সাফ জানায়, যত টাকাই ব্যয় হয়ে থাকুক না কেন তা আদৌ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। এরপরই নতুন করে আগের দিনের চেয়ে আকারে বড় নতুন বিজ্ঞাপন দিল পতঞ্জলি।  


```