Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদ্বোধনের পর অযোধ্যায় কবে থেকে মিলবে রামলালার দর্শন? সাত দিনের অনুষ্ঠান সূচি ঘোষণা

অযোধ্যায় আজ মঙ্গলবার থেকে রামমন্দির উদ্বোধনের সূচনা। ১৬ জানুয়ারি থেকে শুরু করে ২২ জানুয়ারি পর্যন্ত কবে কোন কোন কর্মসূচি রয়েছে তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে ট্রাস্ট।

উদ্বোধনের পর অযোধ্যায় কবে থেকে মিলবে রামলালার দর্শন? সাত দিনের অনুষ্ঠান সূচি ঘোষণা

শেষ আপডেট: 16 January 2024 09:10

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার কারণেই উদ্বোধনের দিন সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। তবে কবে থেকে ভক্তদের জন্য খোলা হবে মন্দিরের দরজা?


সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ভক্তরা রামলালার দর্শন করতে পারবেন। অর্থাৎ উদ্বোধনের পরদিন থেকেই নতুন রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ।

অযোধ্যায় আজ মঙ্গলবার থেকে রামমন্দির উদ্বোধনের সূচনা। ১৬ জানুয়ারি থেকে শুরু করে ২২ জানুয়ারি পর্যন্ত কবে কোন কোন কর্মসূচি রয়েছে তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে ট্রাস্ট। সূচনা পর্বে অর্থাৎ ১৬ জানুয়ারি প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো হবে। এরপর ২১ জানুয়ারি পর্যন্ত রয়েছে উদ্বোধনের নানান আচারবিধি। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১২১ জন আচার্য মিলে এই সমস্ত নিয়ম পালন করবেন। সমস্ত বিষটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাঁকে সাহায্য করবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত।

এরপর আগামী ২২ জানুয়ারি বেল ১টার মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে যাবে। গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে প্রাধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল। এছাড়াও থাকবেন নৃত্যগোপালজি মহারাজ, মন্দিরের সমস্ত ট্রাস্ট সদস্য, ১৫০ জন সাধু, বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা সহ পদ্ম পুরস্কার প্রাপকরা।

রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। ইতিমধ্যে দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। উদ্বোধনের আগে ১১ দিনের জন্য ‘ব্রতপালন’ শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। রাম মন্দির চত্বরে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কোনওরকম ফাঁক রাখা হচ্ছে না। পুরো এলাকা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নজরদারি চলবে। রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনীও গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসার এবং কর্মীকে কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


```