Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

 ২৫০ কোটি বছর! পৃথিবীর অন্যতম প্রাচীন কালো গ্রানাইটে তৈরি হয়েছে রামলালার বিগ্রহ

রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ওই কালো গ্রানাইটকেই কৃষ্ণশিলা হিসেবে পুজো করে তার থেকেই মূর্তি তৈরি হয়।

 ২৫০ কোটি বছর! পৃথিবীর অন্যতম প্রাচীন কালো গ্রানাইটে তৈরি হয়েছে রামলালার বিগ্রহ

শেষ আপডেট: 23 January 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: নেপালের কালী গণ্ডকী নদীতে পাওয়া শালগ্রাম শিলা ফিরিয়ে দিয়েছিল অযোধ্যা রামমন্দির ট্রাস্ট।  হিন্দু শাস্ত্রে যে শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর প্রতিভূ বলে মানা হয়, সেই শালগ্রাম শিলা দিয়েই রামলালার বিগ্রহ তৈরির কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শালগ্রাম শিলায় নয়, পৃথিবীর অন্যতম প্রাচীন কালো গ্রানাইট শিলা দিয়েই তৈরি হয়েছে পাঁচ বছরের রামলালার দিব্যমূর্তি। রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ওই কালো গ্রানাইটকেই কৃষ্ণশিলা হিসেবে পুজো করে তার থেকেই মূর্তি তৈরি হয়। ওই কালো গ্রানাইট খুবই বিরল। এর বয়স কম করেও ২৫০ কোটি বছর।

বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব রক মেকানিক্সের (এনআইআরএম) ডিরেক্টর ড. এইচএস ভেঙ্কটেশ জানিয়েছেন, আড়াইশো কোটি বছরের পুরনো কালো গ্রানাইট খোদাই করেই রামলালার বিগ্রহ তৈরি করেছেন ভারতের অন্যতম সেরা স্থপতি অরুণ যোগীরাজ। ড. ভেঙ্কটেশ বলছেন, পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে বিশদে জানতে গেলে শিলার বিন্যাস খুব ভাল করে বুঝতে হবে। কারণ শিলার মধ্যেই সংরক্ষিত থাকে পৃথিবীর অভ্যন্তর ভাগের নানা রহস্য। সেই থেকেই প্রাচীন শিলার খোঁজ শুরু হয়েছে। আর এই খোঁজেই পাওয়া গেছে পৃথিবীর অন্যতম প্রাচীন কালো গ্রানাইট। সেই পাথর দিয়েই ৫১ ইঞ্চির রামবিগ্রহ তৈরি হয়েছে।

বেঙ্গালুরুর বিজ্ঞানীরা বলছেন, গ্রানাইট আসলে আগ্নেয়শিলা।  ভূগর্ভের গলিত লাভাস্রোত বা ম্যাগমা যখন উপরে উঠে এসে জমাট বেঁধে আগ্নেয়শিলা তৈরি করে তখন তার মধ্যে অনেক খনিজ উপাদানই জমাট বেঁধে যায়। পৃথিবী সৃষ্টির আদিম পর্যায়ে ভূস্তরের গঠন এমন ছিল না। পৃথিবীর অভ্যন্তর খুব উত্তপ্ত ছিল। ভূস্তরের ম্যান্টল থেকে গলিত লাভাস্রোত বেরিয়ে ভূত্বক বা ক্রাস্ট-এ এসে জমাট বেঁধে আগ্নেয় শিলা তৈরি করত। সেই সময় ম্যান্টল ছিল পরিবর্তনশীল। বারে বারেই জমাট বাঁধা লাভা ভেঙেচুরে নানা ধরনের শিলায় রূপান্তরিত হয়েছে। তার মধ্যেই একটি হল ওই কালো গ্রানাইট। তেজস্ক্রিয় ডেটিং-এর মাধ্যমে শিলার বয়স নির্ণয় করা হয়েছে।


```