Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন, তুরস্ক থেকে যুদ্ধাস্ত্র পেল পাকিস্তান, মোদীকে দেশের প্রস্তুতির কথা জানালেন রাজনাথ

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেন, অধিকৃত কাশ্মীর ভারতের হাতে না তুলে দিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক। 

চিন, তুরস্ক থেকে যুদ্ধাস্ত্র পেল পাকিস্তান, মোদীকে দেশের প্রস্তুতির কথা জানালেন রাজনাথ

এদিন দুপুর ৩টে নাগাদ প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি বৈঠকে বসবে। 

শেষ আপডেট: 28 April 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে গিয়ে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রস্তুতি নিয়ে প্রায় ৪০ মিনিট ধরে বিস্তারিত ব্যাখ্যা দেন রাজনাথ।

প্রসঙ্গত, রবিবারই চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান রাজনাথের সঙ্গে দেখা করে পহলগাম পরবর্তী সেনা প্রস্তুতি নিয়ে বর্ণনা দেন। অনুমান, এদিন সেগুলিই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, এদিন দুপুর ৩টে নাগাদ প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি বৈঠকে বসবে। 

পহলগামে জঙ্গি হানার পর থেকে দেশজুড়ে যুদ্ধ যুদ্ধ একটা আবহ তৈরির চেষ্টা চলছে। সেই তালে তাল মিলিয়ে বিজেপির তাবড় নেতারাও পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার আওয়াজ তুলছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেন, অধিকৃত কাশ্মীর ভারতের হাতে না তুলে দিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক। 

বিজেপি নেতাদের গালভরা রাজনৈতিক ভাষ্যের ওপারে পাকিস্তান একেবারে প্রকাশ্যে যুদ্ধসাজে তৈরি হয়ে গিয়েছে। চিন সহ ইসলামি দেশগুলি এই পরিস্থিতিতে ইসলামাবাদকে সাহায্য করতে নেমে পড়েছে। জঙ্গি হানা নিয়ে দীর্ঘদিনের শত্রু মনোভাবাপন্ন দুই পড়শি দেশ নিয়ে উত্তেজনার পারদ প্রতি মুহূর্তে চড়ছে। তার মধ্যেই তুরস্ক বিমানবাহিনীর সি-১৩০ হারকিউলিস নামে সেনা পণ্যবাহী বিমান করাচি বিমানবন্দরে এসে নেমেছে।

সন্দেহ যে, ওই বিমানে যুদ্ধ সরঞ্জাম আনা হয়েছে। তুরস্কের সঙ্গে পাকিস্তানের অনেক দিন ধরেই সামরিক সহযোগিতা চুক্তি আছে। তারই অঙ্গ হিসেবে এই বিমান পাকিস্তানে এসেছে বলে অনুমান। করাচি ছাড়াও অন্তত ৬টি সি-১৩০ বিমান ইসলামাবাদের একটি ঘাঁটিতে অবতরণ করেছে। তবে এই বিমানগুলিতে কী কী সরঞ্জাম এসেছে, তা নিয়ে গোয়েন্দা সূত্র কিছু জানে না।

তুরস্ক ছাড়াও পাকিস্তান বিমানবাহিনীকে চিন খুব দ্রুত অত্যাধুনিক বায়ু থেকে বায়ুতে ছোড়ার পিএল-১৫ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। ভারতের রাফাল জেট যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্রের থেকেও কয়েক দশক এগিয়ে রয়েছে এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সোয়াত এবং স্কার্দু বিমানঘাঁটিতে মোতায়েন করে রেখেছে। এই দুটি জায়গাই রণকৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।


```