Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেশের লোক যেমন চাইছে তেমনই হবে, পহেলগামের কঠোর জবাবের ইঙ্গিত প্রতিরক্ষা মন্ত্রীর

এদিন নয়াদিল্লির একটি অনুষ্ঠান থেকে প্রতিরক্ষামন্ত্রী এই বার্তা দেওয়ার কিছু পরেই পঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্ট এলাকায় দেখা গেল যুদ্ধের প্রস্তুতি!

দেশের লোক যেমন চাইছে তেমনই হবে, পহেলগামের কঠোর জবাবের ইঙ্গিত প্রতিরক্ষা মন্ত্রীর

রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী।

শেষ আপডেট: 5 May 2025 00:09

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahalgam in Kashmir) জঙ্গি হানায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সর্বত্রই দাবি একটাই, প্রত্যাঘাতের। এবার পাহালগাম সন্ত্রাসী হামলা নিয়ে কঠোর জবাবের ইঙ্গিত দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh)।

এদিন তিনি বলেন, "একজন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৈন্যদের পাশাপাশি দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা আমাদের দেশে আক্রমণ করার সাহস করে তাদের উপযুক্ত জবাব দেওয়া আমার দায়িত্ব। দেশের লোক যেমন ভাবে চাইছে তেমন ভাবেই জবাব দেওয়া হবে।"

এদিন নয়াদিল্লির একটি অনুষ্ঠান থেকে প্রতিরক্ষামন্ত্রী এই বার্তা দেওয়ার কিছু পরেই পঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্ট এলাকায় দেখা গেল যুদ্ধের প্রস্তুতি! স্থানীয় সূত্রের খবর, রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত টানা ৩০ মিনিট এলাকার আলো বন্ধ রেখে চলল ‘ব্ল্যাকআউট’-এর মহড়া! সাধারণত, যুদ্ধের সময় বা প্রস্তুতি হিসেবে দেখা যায় এই মহড়া।

রাজনাথের 'হুঁশিয়ারি' এবং তার পরে পরেই বাহিনীর এই 'তৎপরতা' দেখে পর্যবেক্ষকদের অনেকের মতে, পাকিস্তানকে শীঘ্রই যোগ্য জবাব দিতে পারে ভারত। বস্তুত, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ও জঙ্গিদের খুঁজে 'উচিত শিক্ষা' দিতে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চালাচ্ছে তিন বাহিনী। 

রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনে এয়ার চিফ মার্শালের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র দামোদরদাস মোদী। ৯০ মিনিটের ওই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তারপরই দিল্লির একটি অনুষ্ঠান থেকে পহেলগাম কাণ্ডে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এদেশের দিকে চোখ তুলে তাকালে ছেড়ে কথা বলা হবে না।

সরকারি সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরের বৈঠকে, প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানে স্বাধীনতা’ (Full Operational Freedom) দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। অর্থাৎ সেনা বাহিনী নিজেরাই নির্ধারণ করবে সঠিক সময়, পদ্ধতি এবং লক্ষ্য—কখন ও কীভাবে পহেলগাম হামলার জবাব দেওয়া হবে।

এরপরই রাতে পঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্ট এলাকায় দেখা গেল যুদ্ধের প্রস্তুতি, বাহিনীর ‘ব্ল্যাকআউট’-এর মহড়া! বাহিনীর নির্দেশ মেনে টানা ৩০ মিনিট এলাকার আলো বন্ধ রাখে প্রশাসন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতাও চেয়েছে প্রশাসন।

গত ২২ এপ্রিল দুপুর আড়াইটে নাগাদ গুলির শব্দে কেঁপে ওঠে কাশ্মীরের পহেলগাম। বৈসরন উপত্যকায় ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় স্থানীয় এক পোনি চালক-সহ ২৬ জনের। ঘটনায় পাক যোগ স্পষ্ট হলেও গোড়া থেকেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। প্রতিবাদে পাকিস্তানিদের ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত-সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাল্টা হিসেবে পাকিস্তানও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে। এমন আবহে ক্রমেই জোরাল হচ্ছে প্রত্যাঘাতের দাবি। এবার দেশের প্রতিরক্ষামন্ত্রীও জানিয়ে দিলেন, দেশবাসীর ইচ্ছা পূরণ হবে শীঘ্রই।


```