Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিন্তার কোনও কারণ নেই, হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। 

চিন্তার কোনও কারণ নেই, হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

রাজনাথ সিং

শেষ আপডেট: 13 July 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: অসহ্য পিঠ এবং কোমরের যন্ত্রণা নিয়ে দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন রাজনাথ সিং। বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছিল। তবে শনিবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। 

দিল্লি এইমস-এর মিডিয়া সেলের ইনচার্জ ডাঃ রীমা দাদা জানিয়েছেন, হাসপাতালের নিউরো ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তাঁকে। রাজনাথ সিংয়ের এমআরআই-ও করা হয়েছিল। সবরকম পরীক্ষার পরই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দফায় দফায় তাঁকে মনিটর করেছেন চিকিৎসকরা।  প্রাথমিকভাবে জানা গেছিল শুক্রবার বিকেলেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নিল এইমস। 

আগের মতো এবারেও দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বভার তাঁর কাঁধেই দিয়েছেন নরেন্দ্র মোদী। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে রাজনাথের শরীর ভাল যাচ্ছিল না। লোকসভা ভোটের টানা প্রচারপর্ব সামলাতে হয়েছে, তারপর বাদল অধিবেশনে সংসদেও পরিশ্রম করেছেন তিনি। ফলত তাঁর পুরনো 'ব্যাক পেইন' আবার ফিরে এসেছে। সেই কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।  

রাজনাথ সিংয়ের আগে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে নিয়ে চিন্তা ছিল। কারণ অল্প দিনের ব্যবধানে তাঁকে দু'বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও এখন তিনি বাড়ি ফিরেছেন। আদবানিও সুস্থ আছেন বলে খবর। 


```