Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটাদের বুথমুখী করতে আসরে 'নিউটন', নির্বাচন কমিশনের জাতীয় 'আইকন' রাজকুমার রাও

ভোটারদের বুথমুখী করতে এবার বড় চমক জাতীয় নির্বাচন কমিশনের। অভিনেতা রাজকুমার রাওকে 'জাতীয় আইকন' হিসেবে নিয়োগ করছে কমিশন।

ভোটাদের বুথমুখী করতে আসরে 'নিউটন', নির্বাচন কমিশনের জাতীয় 'আইকন' রাজকুমার রাও

শেষ আপডেট: 25 October 2023 16:59

দ্য ওয়াল ব্যুরো: ছত্তিসগড়ের দণ্ডকারণ্যের মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট করানোর দায়িত্ব পড়েছিল নিউটনের কাঁধে। আদিবাসী এলাকায় প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়েছিলেন বিশেষ চ্যালেঞ্জ। নিউটন ছবিতে ছাপোষা সরকারি কর্মীর ভূমিকায় তাক লাগিয়ে দিয়েছিলেন রাজকুমার রাও। শুধুমাত্র নিয়মরক্ষার খাতিরে ইভিএমের বোতামটেপা নয়, মূল্যবোধ এবং ভোটারদের ভোট দেওয়ার আসল অর্থ বোঝানোর দায়িত্ব নেন পর্দার নিউটন ওরফে রাজকুমার রাও। সেই নিউটনই এবার হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের নতুন মুখ। 

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। সেই ভোট নিয়ে শাসক-বিরোধী দুই পক্ষই আপাতত ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে। পিছিয়ে নেই নির্বাচন কমিশনও। ভোটারদের বুথমুখী করতে এবার বড় চমক জাতীয় নির্বাচন কমিশনের। অভিনেতা রাজকুমার রাওকে 'জাতীয় আইকন' হিসেবে নিয়োগ করেছে কমিশন। 

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে অভিনেতার নাম জাতীয় আইকন হিসাবে ঘোষণা  করা হবে। সাধারণত নির্বাচন কমিশন তাঁদেরকেই জাতীয় আইকন করে, জনমানসে যাঁদের প্রভাব রয়েছে। এক্ষেত্রে ‘নিউটন’ ছবিটি রাজকুমার রাওকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকতে সাহায্য করেছে। কমিশনের আশা নিউটন চরিত্রটি মানুষকে বুথমুখী করতে অনুপ্রাণিত করবে।  

আগামী ৭ নভেম্বর মিজোরামে ভোট। এরপর মধ্য প্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানায় ভোট যথাক্রমে ১৭ নভেম্বর, ২৫ নভেম্বর এবং ৩০ নভেম্বর। শুধুমাত্র ছত্তিসগড়ে ৭ ও ১৭ নভেম্বর হবে দুই দফায় ভোট। পাঁচ রাজ্যের ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। প্রায় ১৬ কোটি ১ লাখ মানুষ অংশ নেবেন এই বিধানসভা ভোটে। এই পাঁচ রাজ্যের মধ্যে দু'টি কংগ্রেস শাসিত, আর দু'টিতে বিজেপি ও এবং এনডিএ সরকার রয়েছে। একটিতে ক্ষমতায় রয়েছে বিআরএস সরকার। হাইভোল্টেজ এই পাঁচ রাজ্যে এনডিএ  বনাম ‘ইন্ডিয়া’র যে জোর টক্কর হতে চলেছে তা বলাই বাহুল্য। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে এই পাঁচ রাজ্যের ভোট কার্যত সেমিফাইনাল হিসেবেই দেখছে প্রতিটি রাজনৈতিক শিবির। আর তারই মাঝে নির্বাচন কমিশনের রাজকুমার রাওকে নতুন মুখ হিসাবে বেছে নেওয়াকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।


```