Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ পুলিশকর্মীর মৃত্যু! ট্রাকে ধাক্কা গাড়ির

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার একেবারে কমে গিয়েছিল। আর তাতেই তাঁদের মাহিন্দ্রা জাইলো গাড়ির চালক উল্টো দিক থেকে আসা একটি ট্রাকে মুখোমুখি ধাক্কা মারেন। 

মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ পুলিশকর্মীর মৃত্যু! ট্রাকে ধাক্কা গাড়ির

শেষ আপডেট: 19 November 2023 19:40

দ্য ওয়াল ব্যুরো: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্ব ছিল তাঁদের উপর। কিন্তু তাঁদের নিরাপত্তার দায়িত্ব কার? ভোটমুখী রাজস্থানের ঝুনঝুনুতে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। সেই সভাস্থলে যাওয়ার পথেই মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের এসইউভি গাড়ি ধাক্কা মারল ট্রাকে। তাতেই মৃত্যু হয়েছে ছয় পুলিশ কর্মীর। আহত আরও একজন। 

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে রাজস্থানের চুরু জেলায়। নাগাউর থেকে ঝুনঝুনুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই পুলিশকর্মীরা। ৫৮ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল তাঁদের এসইউভি গাড়ি। কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার একেবারে কমে গিয়েছিল। আর তাতেই তাঁদের মাহিন্দ্রা জাইলো গাড়ির চালক উল্টো দিক থেকে আসা একটি ট্রাকে মুখোমুখি ধাক্কা মারেন। 

ভয়াবহ সেই সংঘর্ষে একেবারে দুমড়ে মুচড়ে যায় এসইউভি গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও একজন। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক পুলিশ কর্মী। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ইতিমধ্যেই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহত পুলিশ আধিকারিকের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।


```