Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে উঠে ম্যানেজের দিন শেষ! দুরপাল্লার সংরক্ষিত কামরায় ভিড় ঠেকাতে বড় পদক্ষেপ রেলের

নিয়ম না মানলে দিতে হবে জরিমানা।

ট্রেনে উঠে ম্যানেজের দিন শেষ! দুরপাল্লার সংরক্ষিত কামরায় ভিড় ঠেকাতে বড় পদক্ষেপ রেলের

গ্রাফিক্স-দ্য ওয়াল

শেষ আপডেট: 3 May 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: টিকিট কনফার্ম না হলেও ওয়েটিং টিকিট ( Waiting Ticket) হাতে ট্রেনে উঠে পড়া এবং টিটিকে (টিকিট পরীক্ষক) 'ম্যানেজ’ করে সিট জোগাড় করার প্রবণতা রয়েছে একাংশ যাত্রীর। রেলের (Indian Railway ) নয়া নিয়মে তাঁরা বিপদে পড়তে পারেন।

মে মাস থেকে দুরপাল্লার ট্রেনে নয়া নিয়ম চালু করেছে রেল। যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এখন থেকে আর ‘ওয়েটিং’ টিকিট নিয়ে কোনও এসি বা স্লিপার ক্লাস কামরায় ওঠা যাবে না। উঠলে দিতে হবে জরিমানা।

রেলের তরফে জানানো হয়েছে, ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ওঠা যাত্রীদের দাপটে দূরপাল্লার ট্রেনে হামেশাই নাজেহাল হতে হয় কনফার্মড টিকিট নিয়ে ট্রেনে ওঠা যাত্রীদের। এ নিয়ে রেলে গুচ্ছ গুচ্ছ অভিযোগও জমা পড়েছে। তারই ভিত্তিতে এই পদক্ষেপ।

রেলের এক কর্তা বলেন, ট্রেনে ওঠার বৈধ অধিকার রয়েছে শুধুমাত্র ‘কনফার্মড’ টিকিট ও ‘আরএসি’ টিকিটের যাত্রীদের। ‘ওয়েটিং’ টিকিট নিয়ে ট্রেনে ওঠার নিয়ম কোনও কালেই ছিল না। কিন্তু একাংশ যাত্রী প্রথম থেকেই এই নিয়মের তোয়াক্কা না করে ট্রেনে উঠে পড়েন তারপরে টিটিকে ম্যানেজ করে সিটেও বসে যান। এর ফলে অনেক সময়ই সমস্যায় পড়েন এসি এবং স্লিপার ক্লাসের যাত্রীরা।

সম্প্রতি নেট মাধ্যমে কিছু ভিডিও ভাইরালও হয়। যাতে দেখা যায়, এসি–থ্রি কামরায় গিজ গিজ করছে মানুষের ভিড়। অথচ রেলের নিয়ম অনুযাযী, এসি–থ্রি কামরায় ৭২টা আসনে ৭২ জন যাত্রীই বসতে পারেন। নেট মাধ্যমে পোস্ট করা রেলযাত্রীর ওই ভিডও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। রেলের পরিষেবা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। 

সূত্রের খবর, এরপরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, ওয়েটিং টিকিট নিয়ে দুরপাল্লার ট্রেনে আর ওঠা যাবে না। উঠলে দিতে হবে জরিমানা। 


```