Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রো এবং লোকাল ট্রেনেও ‘কবচ’ প্রযুক্তি কার্যকরের পথে রেল! সুরক্ষা এবং নিরাপত্তায় জোর

এই কবচ প্রযুক্তি কি?

মেট্রো এবং লোকাল ট্রেনেও ‘কবচ’ প্রযুক্তি কার্যকরের পথে রেল! সুরক্ষা এবং নিরাপত্তায় জোর

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 April 2025 09:06

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে মেট্রো (Metro) এবং লোকাল ট্রেনেও (Local Train) কার্যকরী হবে দুর্ঘটনারোধী ‘কবচ’ প্রযুক্তি। শুক্রবার রেল মন্ত্রকের (Indian Railways) তরফে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। রেলের দাবি, যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তায় আরও জোর দিতে এই উদ্যোগ।

বর্তমানে দুরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেনে রয়েছে ‘কবচ’ প্রযুক্তি। যদিও গত কয়েকবছরে একাধিক রেল দুর্ঘটনার পর রেলের এই নয়া প্রযুক্তি নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে জনমানসে। একই সঙ্গে বিশেষজ্ঞদের কেউ কেউ এই প্রশ্নও তুলছেন, যে যেখানে দুরপাল্লার সমস্ত ট্রেনে এখনও এই প্রযুক্তি কার্য়কর করা সম্ভব হয়নি, সেখানে তাড়াহুড়ো করে লোকাল এবং মেট্রোতে কবচ লাগানোর তোড়জোড় কেন?

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোট রয়েছে আরও কয়েকটি রাজ্যে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে দুশো পারের স্লোগান তুললেও ৭৭ এ থামতে হয়েছিল পদ্মশিবিরকে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ২৬ এর ভোটে বাংলা দখলে এটাও পদ্মশিবিরের বড় চমক হতে পারে। অনেকের মতে, তাড়াহুড়োর নেপথ্যে এটিও একটি কারণ হতে পারে। তবে রেলের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা ও নিরাপত্তায় ভারতীয় রেল সদা তৎপর। এই উদ্যোগ তারই অংশ বিশেষ।

জানা যাচ্ছে, লোকাল এবং মেট্রো ট্রেনকে কবচ প্রযুক্তির আওতায় আনার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। এরপরই রেল বোর্ডের তরফে প্রতিটি ডিভিশনে এ সংক্রান্ত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের দাবি, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

এই কবচ প্রযুক্তি কি? রেলের দাবি, কবচ হল ভারতীয় রেলওয়ের একটি দেশীয়ভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) সিস্টেম যার লক্ষ্য ট্রেনের সংঘর্ষ প্রতিরোধ করে নিরাপত্তা বৃদ্ধি করা। যদিও এরাজ্যে-সহ সারা দেশে গত কয়েক বছরে একাধিক ভয়াবহ রেল দুর্ঘটনার পর এই কবচের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে রেলযাত্রীদের অনেকের মধ্যে।


```