Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নতুন গেরুয়া ট্রেন, দামে কম মানে ভাল জানাল রেল, প্রবীণদের খেয়ালও রাখবে অমৃতভারত

এ বার বন্দে ভারতের ধাঁচে আসছে নতুন ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রঙ হচ্ছে গেরুয়া। অনেকটা ফ্লুরোসেন্ট কমলা গোছের। খুব শিগগির এই ট্রেনকে সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নতুন গেরুয়া ট্রেন, দামে কম মানে ভাল জানাল রেল, প্রবীণদের খেয়ালও রাখবে অমৃতভারত

শেষ আপডেট: 26 December 2023 18:10

দ্য ওয়াল ব্যুরো: বছর খানেক হল, দূরপাল্লার ট্রেনে নতুন পালক জুড়েছে। তার নাম বন্দে ভারত। এই ট্রেনের ভাড়া একটু বেশি, ছোটে অন্যদের তুলনায় জোরে, যাত্রী স্বাচ্ছন্দ্য শতাব্দীর থেকে ভাল।

বন্দে ভারতের অক্যুপেন্সি রেট সব রুটে সমান নয়। তাই সর্বত্র এই ট্রেন সুপারহিট তা বলা যাবে না। তবে হ্যাঁ, অনেকেই মনে করছেন, দাম দিয়ে এই ট্রেনে চড়ার অভিজ্ঞতা মন্দ নয়। খাবার দাবারও তুলনায় ভালই।

এ বার বন্দে ভারতের ধাঁচে আসছে নতুন ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রঙ হচ্ছে গেরুয়া। অনেকটা ফ্লুরোসেন্ট কমলা গোছের। খুব শিগগির এই ট্রেনকে সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তার আগে ট্রেনের ট্রায়াল ও অন্যান্য সুবিধা সরেজমিনে দেখে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়েছেন, যে সব দূরপাল্লার রুটে এই ট্রেন চলবে সেখানে যাত্রার সময় অন্তত ২ ঘণ্টা কমে যাবে।

রেলের অনেকে বলছেন, এই ট্রেনকে বলা যেতে পারে বন্দে ভারতের ছোট ভাই। নন এসি কামরাতেও যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যাপারে এই ট্রেনে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ভাড়া অবশ্যই বন্দে ভারতের মতো হবে না। তার চেয়ে কমই হবে। বড় কথা হল, ট্রেনে চড়ার জন্য র্যাম্পের ব্যবস্থা থাকছে। যাতে প্রবীণ নাগরিক বা বিশেষ ভাবে সক্ষমদের ট্রেনে উঠতে অসুবিধা নয়। হুইল চেয়ারও উঠে যাবে কামরায়।

কেন এই ট্রেন অন্যদের তুলনায় দ্রুত গতিতে চলবে তার একটা ব্যাখ্যাও দিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন, এতে পুশ-পুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই এর অ্যাকসিলারেশন তথা ত্বরণ দ্রুত হবে। এতে দরজা থাকবে বেশ চওড়া, জানালাও বড়সড়। দেখে নেওয়া যাক সেই ট্রেনের ভিডিও—


```