Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলের বড় পদক্ষেপ! গ্রুপ সির সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত, অনিয়মের অভিযোগ

গ্রুপ সি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা বাতিল করে দিল ভারতীয় রেলওয়ে বোর্ড (Railway Board cancels Group C recruitments)।

রেলের বড় পদক্ষেপ! গ্রুপ সির সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত, অনিয়মের অভিযোগ

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 March 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ সি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা বাতিল করে দিল ভারতীয় রেলওয়ে বোর্ড (Railway Board cancels Group C recruitments)।

সংবাদ সংস্থা সূত্রের খবর, অনিয়মের অভিযোগে ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। এও জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না করা পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবেন না রেলের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজাররা।

সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। যে কারণে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতারও করা হয়। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। তারপরেই ৪ মার্চের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের কথা জানিয়েছে রেল বোর্ড। স্বভাবতই রেলের এই পদক্ষেপকে অনেকেই দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।

বস্তুত, ওই ঘটনার পরই রেলের সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষার দায়িত্বভারও রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি) এর হাতে স্থানান্তর করা হয়েছে। তারপরই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সির পদে সমস্ত নিয়োগ বাতিল করার কথা জানানো হল। যার ফলে চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই হতাশ। তবে রেলের তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিক হওয়ার পর ফের নিয়োগ সংক্রান্ত চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে।


```