Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ট্রেন দুর্ঘটনা, বেলাইন হাওড়া-মুম্বই মেলের ১৮ বগি! মৃত অন্তত ২, কেন্দ্রকে আক্রমণ মমতার

আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয় মঙ্গলবার ভোরে।

ফের ট্রেন দুর্ঘটনা, বেলাইন হাওড়া-মুম্বই মেলের ১৮ বগি! মৃত অন্তত ২, কেন্দ্রকে আক্রমণ মমতার

ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।

শেষ আপডেট: 30 July 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল! হাওড়া থেকে মুম্বই যাওয়ার হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮টি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। অন্তত দু'জন মারা গেছেন। আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর এখনও পর্যন্ত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

Jharkhand Rail Accident: Why Howrah-Mumbai Mail Derailed, Reason Revealed -  Gondwana University

জানা গেছে, এর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এক্সপ্রেস বা হাওড়া-মুম্বই মেল ভায়া নাগপুর। অপর একটি সূত্রের খবর, ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মেরেছে। 

দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের সিনিয়র ডিসিএম জানিয়েছেন, জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঠিক কতজন যাত্রী আহত হয়েছে তা এখনও জানা যায়নি।  

যাত্রীরা বলছেন, ট্রেনটি টাটানগর থেকে ছেড়ে আসার পরে বাদাবোম্বো পার হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। প্রসঙ্গত, গত ২ মাসে এই নিয়ে ৩ বার ট্রেন দুর্ঘটনা ঘটল।

রেল সূত্রের খবর, চক্রধরপুর থেকে ইতিমধ্যেই রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছেন যাত্রীদের বাঁচাতে। উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিমও। 

দুর্ঘটনার খবর জানার পরেই বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রকে আক্রমণ করেন। ঘটনায় দুঃখপ্রকাশ করে মতদের পরিবারকে শ্রদ্ধা জানান তিনি। সেই সঙ্গে প্রশ্ন তোলেন সরকারি উদাসীনতা নিয়ে। তিনি লেখেন, 'এটাই কি সরকার চালানোর নমুনা? ...প্রতি সপ্তাহে এই দুঃস্বপ্ন, রেললাইনে এই মৃত্যুমিছিল— কত দিন আর সহ্য করব? সরকারের উদাসীনতা কি শেষ হবে না?'


```