Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদী রাম মন্দির উদ্বোধনের সময় রাহুল থাকবেন ভারত জোড়ো যাত্রায়

একটি সূত্রের খবর সম্প্রীতির পাশাপাশি দ্বিতীয় দফায় যাত্রায় রাহুল দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিতে অরুণাচলপ্রদেশের সেই গ্রামগুলির একটি বেছে নিতে পারেন যে গুলি সম্প্রতি চিন নিজেদের দাবি করে নতুন নাম দিয়েছে।

মোদী রাম মন্দির উদ্বোধনের সময় রাহুল থাকবেন ভারত জোড়ো যাত্রায়

শেষ আপডেট: 17 December 2023 19:20

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রায় বের হচ্ছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে দলের প্রাক্তন সভাপতির এই কর্মসূচির কথা জানা গিয়েছে। আগামী মাসে দ্বিতীয় দফার যাত্রায় বের হবেন তিনি।

পার্টি সূত্রে খবর, দ্বিতীয় দফার যাত্রায় রাহুল উত্তর-পূর্বের কোনও রাজ্য বেছে নেবেন। পার্টির নেতারা সেই মতো আলাপ আলোচনা চালাচ্ছেন। 

একটি সূত্রের খবর সম্প্রীতির পাশাপাশি দ্বিতীয় দফায় যাত্রায় রাহুল দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিতে অরুণাচলপ্রদেশের সেই গ্রামগুলির একটি বেছে নিতে পারেন যে গুলি সম্প্রতি চিন নিজেদের দাবি করে নতুন নাম দিয়েছে।

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। ওই সময় রাহুল থাকবেন ভারত জোড়ো যাত্রায়। 

আগে ঠিক ছিল প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় মতো দ্বিতীয়বারও তিনি সেপ্টেম্বরে হাঁটা শুরু করবেন। পরে দুটি কারণে পরিকল্পনা বদল করা হয়। রাহুল সহ কংগ্রেস নেতৃত্ব পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ব্যস্ত ছিলেন। দ্বিতীয় মোদীর রাম মন্দির উদ্বোধনের সময় রাহুলের যাত্রা করার পরিকল্পনা করা হয়। 

কংগ্রেসের অঙ্ক, রাম মন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী হিন্দুত্বের ধ্বজা ওড়াতে চাইবেন। সেই সময় রাহুলের ভারত জোড়ার যাত্রা নয়া মাত্রা পেতে পারে।

প্রথম দফার যাত্রায় কংগ্রেস নেতা তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীরে যান। সফর শেষ করেন শ্রীনগরে।


```