Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে ট্রেনের চালকদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল,নাম না করে তাঁকে নিশানা করলেন রেলমন্ত্রী

বুধবার লোকো পাইলটদের নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণ।

দিল্লিতে ট্রেনের চালকদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল,নাম না করে তাঁকে নিশানা করলেন রেলমন্ত্রী

অশ্বীনি বৈষ্ণ এবং রাহুল গান্ধী

শেষ আপডেট: 10 July 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে নিউ দিল্লি স্টেশনে গিয়ে লোকো পাইলট অর্থাৎ ট্রেনের চালকের সঙ্গে দেখা করেছিলেন। জানতে চেয়েছিলেন তাঁদের সমস্যার কথা। তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না বলে পরে অভিযোগ করেছিলেন রাহুল।

বুধবার লোকো পাইলটদের নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণ। বলেছেন, বিরোধীরা নাটক করছেন। ভুল তথ্য দিয়ে লোকো পাইলটদের কাজে অনুৎসাহী করে তোলার চেষ্টা করছে বিরোধীরা। 

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি রেল দুর্ঘটনায় আলোচনায় ট্রেনের চালকদের শরীর-স্বাস্থ্যের বিষয়টি সামনে আসে। একাধিক বিশেষজ্ঞ দাবি করেন, রেলে বিপুল শূন্যপদের কারণে গার্ড-ড্রাইভাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। দুর্ঘটনার পিছনে চালকদের ক্লান্তিও একটি কারণ। 

রাহুল গান্ধী দু’দিন আগে নিউ দিল্লি স্টেশনে লোকো পাইলটদের রেস্ট রুমে গিয়েছিলেন। সেখানে উপস্থিত লোকো পাইলটদের একাংশ তাঁর সঙ্গে কথা বলেন। পরে উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিবৃতি দিয়ে দাবি করেন, রাহুল গান্ধী যাঁদের সঙ্গে কথা বলেছেন তাঁরা বহিরাগত। রেলের লোকো পাইলট নন। 

সেখানেই থেমে না থেকে উত্তর রেল একাধিক লোকো পাইলটের ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে। বিডিও সাক্ষাৎকারে ট্রেন চালকেরা জানান, তাঁদের কাজের পরিবেশ এবং সুযোগ সুবিধা আগের তুলনায় যথেষ্ট ভাল। তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন। তখনই আভাস মিলেছিল রাহুল গান্ধীর এই ধরনের সফর নিয়ে সরকার বিচলিত। তাই প্রতি আক্রমণে গিয়ে চেষ্টা করা হবে তাঁকে আচমকা হাজিরা থেকে বিরত রাখতে। লোকসভায় রাহুল এক নিহত অগ্নিবীরের পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছিলেন। সেই ঘটনাতেও নজিরবিহীনভাবে সেনা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বিরোধী দলনেতার বক্তব্য নাম না করে খণ্ডন করেছিল। 

বুধবার রেলমন্ত্রী নাম না করলেও তাঁর পোস্টে স্পষ্ট রাহুল গান্ধীকেই নিশানা করতে চেয়েছেন। বিরোধী দলনেতার আচমকা লোকো পাইলটদের সঙ্গে দেখা করার ঘটনাকে বিরোধীদের নাটুকেপনা বলেও মন্তব্য করেছেন রেলমন্ত্রী বৈষ্ণ। তিনি বলেছেন, লোকো পাইলটেরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন। রেলমন্ত্রীর দাবি, দিনে গড়ে আট ঘণ্টা কাজ করতে হয় তাঁদের। গত মাসেই এই গড় ছিল। কোনও কারণে কাজের মেয়াদ বেড়ে গেলে বিশ্রামের জন্য বাড়তি সময় বরাদ্দ করা হয়।

রেলমন্ত্রীর দাবি, ২০১৪-র পর লোকো পাইলটদের কাজের পরিবেশের যথেষ্ট উন্নতি হয়েছে। সারা দেশে লোকো পাইলটদের বিশ্রামের জন্য ৫৫৮টি রানিং রুম আছে। প্রায় সব ক’টিই এয়ার কন্ডিশনড। বৈষ্ণ জানিয়েছেন, ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত ৩৪ হাজার পদ বিগত কয়েক বছরে পূরণ করা হয়েছে। আরও ১৮ হাজার পদ পূরণের প্রক্রিয়া জারি আছে।


```