Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রায় মাথা পেতে নিলাম…’ দিল্লি ভোটে খালি হাতে ফিরলেও লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস রাহুলের

কংগ্রেস খাতা খুলতে না পারলেও দিল্লি ভোটে কেজরিওয়ালের সরকারকে শবক শেখাল তারা।

‘রায় মাথা পেতে নিলাম…’ দিল্লি ভোটে খালি হাতে ফিরলেও লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস রাহুলের

ফাইল ছবি

শেষ আপডেট: 8 February 2025 23:14

দ্য ওয়াল ব্যুরো: শতাংশের বিচারে ভোট বাড়লেও শনিবার দিনশেষে খাতাই খুলতে পারেনি কংগ্রেস। যদিও এমন হাল হাত শিবিরের এই প্রথম নয়। এই নিয়ে দিল্লির বিধানসভা ভোটে তিন-তিনবার ‘লাস্ট বয়’ হয়েই থাকতে হল।

তবে নিজের নাক কেটে আম আদমি পার্টির যাত্রাভঙ্গ করে বিজেপির রাস্তা পরিষ্কার করেছে তারা, এমনটাই অভিযোগ রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে শেষ বেলায় টুইট করে প্রথম প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরিষ্কার জানালেন, “দিল্লিবাসীর রায় মাথা পেতে নিলাম। কংগ্রেস কর্মী ও দিল্লির সব ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দূষণ, মুদ্রাস্ফীতি, দুর্নীতি ও সর্বোপরি মানুষের উন্নতি ও তাঁদের অধিকার রক্ষার জন্য আমাদের লড়াই জারি থাকবে।”

চলতি বছর দিল্লির ৭০ বিধানসভার ভোটে আম আদমি পার্টির সঙ্গে হাত মেলায়নি কংগ্রেস। সে কারণেই অন্যান্য দলের সমর্থন থাকলেও রাহুল গান্ধীর দলের সঙ্গে জোট করতে রাজি হননি কেজরিওয়াল। কিন্তু দিনশেষে ফলাফল দেখে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতে কংগ্রেসের সমস্যা থেকে বেশি ফল ভুগতে হয়েছে আপকেই। ২৭ বছর পর দিল্লির সিংহাসন থেকে আপ সরকারকে টেনে নামিয়েছে নরেন্দ্র মোদীর দল। তাই দিনশেষে নামমাত্র কিছু কথা লিখে নিজের লুকিয়ে রাখা মুখ কিছুটা বাঁচালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

৭০ বিধানসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যেখানে গেছে ৪৮ আসন সেখানে আপের ঝুলিতে জমা হয়েছে ২২টি। তবে কংগ্রেস খাতা খুলতে না পারলেও দিল্লি ভোটে কেজরিওয়ালের সরকারকে শবক শেখাল তারা। একসময় দিল্লি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর রাজধানী শহরের দায়িত্ব কংগ্রেসের হাতে ছিল। এরপর ২০১৩ সালে বিধানসভা ভোটের পর থেকেই হাত শিবিরের পতনের শুরু এবং সে বছরই ২৮ আসন জিতে দিল্লির রাজনীতিতে নয়া অধ্যায় শুরু করেছিল আপ।


```