Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খারাপ সময় পাশে ছিলেন, আমিও থাকব,' ওয়ানাডবাসীকে খোলা চিঠি রাহুলের

কেরলের ওয়ানাড আসন ছাড়তে চেয়ে সোমবারই লোকসভার সচিবালয়কে চিঠি দেবেন রাহুল গান্ধী।

'খারাপ সময় পাশে ছিলেন, আমিও থাকব,' ওয়ানাডবাসীকে খোলা চিঠি রাহুলের

রাহুল গান্ধী

শেষ আপডেট: 24 June 2024 09:58

দ্য ওয়াল ব্যুরো: সোম অথবা মঙ্গলবার রায়বেরলির সাংসদ হিসাবে সংসদে শপথ নেবেন রাহুল গান্ধী। কেরলের ওয়ানাড আসন ছাড়তে চেয়ে সোমবারই লোকসভার সচিবালয়কে চিঠি দেবেন তিনি। 

তার আগে ওয়ানাডবাসীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে কংগ্রেস নেতা রাহুল আবেগঘন ভাষায় বলেছেন, 'আপনারা অত্যন্ত খারাপ সময় আমার পাশে ছিলেন।আমিও কথা দিচ্ছি, আপনাদের যে কোনও প্রয়োজনে পাশে থাকব।' 

যদিও রাহুল জানাননি কেন তিনি ওয়ানাডের পরিবর্তে রায়বেরলিকে বেছে নিলেন। কেরলের ওই আসন থেকে উপ নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার কথা। 

কংগ্রেস সুত্রের খবর, রাহুলের সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ কেরল কংগ্রেসের নেতারা। ২০১৯-এ রাহুল অমেঠির সঙ্গে ওয়ানাডেও প্রার্থী হয়েছিলেন। অমেঠিতে জিততে পারবেন না বুঝেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। বিপুল ভোটে তাঁকে জিতিয়ে দেয় ওয়ানাড। এবারও রাহুলের জয়ের ব্যবধান প্রায় সাড়ে তিন লাখ ভোট। তারপরও ওই আসন ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ রাজ্য কংগ্রেস নেতৃত্ব। 

এই পরিস্থিতিতে উপ নির্বাচনে প্রিয়ঙ্কার জয়ের সম্মানজনক মার্জিন নিশ্চিত করতে সিপিআইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তারা চাইছে, সিপিআই যাতে প্রার্থী না দেয়। কিংবা দিলেও অ্যানি রাজার মতো শক্ত প্রার্থী যাতে না দেয়। সিপিআইয়ের সাধারণ সম্পাদক রাজার স্ত্রী অ্যানি দলের সর্ব ভারতীয় নেত্রী। তিনি রাহুলের বিরুদ্ধে লড়াই করে ভাল ভোট পেয়েছেন।


```