Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ানাডে হাতির আক্রমণে মৃত্যুতে পথে সব দল, বারাণসীতে যাত্রা থামিয়ে ছুটলেন রাহুলও

শনিবার বিকালে বারাণসী থেকে হঠাৎই তিরুবনন্তপুরমের বিমান ধরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিশেষ বিমানে সেখানে উড়ে গিয়েছেন তিনি। গন্তব্য, কেরলে তাঁর সংসদীয় কেন্দ্র ওয়ানাড। 

ওয়ানাডে হাতির আক্রমণে মৃত্যুতে পথে সব দল, বারাণসীতে যাত্রা থামিয়ে ছুটলেন রাহুলও

শেষ আপডেট: 17 February 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকালে বারাণসী থেকে হঠাৎই তিরুবনন্তপুরমের বিমান ধরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিশেষ বিমানে সেখানে উড়ে গিয়েছেন তিনি। গন্তব্য, কেরলে তাঁর সংসদীয় কেন্দ্র ওয়ানাড। 

সেখানে হাতির হানায় একজন বনকর্মী মারা গিয়েছেন। সেই ঘটনায় মর্মাহত রাহুল তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা স্থগিত রেখে ওয়ানাড উড়ে গিয়েছেন। ফিরবেন রবিবার দুপুরে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, রবিবার বিকাল ৩’টায় রাহুল বারাণসী থেকে ফের যাত্রা শুরু করবেন। 

রাহুলের এই তড়িঘড়ি সিদ্ধান্তের প্রকৃত কারণ অবশ্য ভিন্ন। হাতির আক্রমণে প্রায় রোজও দেশের কোথাও না কোথায় বনকর্মী থেকে সাধারণ নাগরিক মারা যান। দেশে বেশ কিছু জায়গাকে চিহ্নিত করা হয়েছে, যেখানে হাতির আক্রমণের সম্ভাবনা বেশি। তেমনই একটি বিপজ্জনক এলাকা ওয়ানাড।

মধ্য কেরলের এই এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গভীর জঙ্গল এবং হাতির আক্রমণ সেখানে লেগেই থাকে। শুক্রবার এক বনকর্মী হাতির আক্রমণে মারা গিয়েছেন। 

তবে অতীতের ঘটনাগুলির থেকে শুক্রবারের ঘটনা ভিন্ন মাত্রা পেয়ে গিয়েছে রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায়। শনিবার গোটা ওয়ানাডে জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে। রাস্তায় যানবাহন নেই। দোকান-বাজার বন্ধ। খোলেনি অফিস, আদালত, স্কুল-কলেজ। কারণ, বনধের বিরোধিতায় নামেনি কেউ। এই প্রথম সেখানে হরতাল পালিত হচ্ছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএউ এবং বিজেপির ডাকে। সব দল/জোটের বক্তব্য, এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার। যদিও জঙ্গল এলাকায় হাতির আক্রমণ কীভাবে মোকাবিলা সম্ভব সে ব্যাপারে কারও কাছে কোনও দিশা নেই। 
 
আসলে ভোট বড় বালাই। দুয়ারে লোকসভা ভোট। ওয়ানাডে তাই শোক জানাতে মৃতের বাড়িতে নেতাদের মিছিল লেগেছে। সমানতালে চড়েছে প্রতিবাদের ঝড়। এই অবস্থায় ওয়ানাডের সাংসদ রাহুলের পক্ষে বারাণসীতে থাকা সঠিক মনে হয়নি। ফলে তড়িঘড়ি সূচি বদলে তিনি তিরুবনন্তপুরমের বিমান ধরেছেন শনিবার বিকালে। রাতেই পৌঁছে যাবেন ওয়ানাড।


```