Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খনির সব পাথর সরিয়ে ফেলুন শ্রমিকদের উদ্ধার করতে!' তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ফোন রাহুলের

শনিবার তেলেঙ্গানার (Telengana) নাগারকুরনুল জেলার শ্রীশৈলম এলাকায় একটি সুড়ঙ্গের (Tunnel) ছাদ ধসে আটজন শ্রমিক (Workers) আটকে পড়েন।

'খনির সব পাথর সরিয়ে ফেলুন শ্রমিকদের উদ্ধার করতে!' তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ফোন রাহুলের

বিরোধী দলনেতা রাহুল গান্ধী

শেষ আপডেট: 23 February 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: শনিবার তেলেঙ্গানার (Telengana) নাগারকুরনুল জেলার শ্রীশৈলম এলাকায় একটি সুড়ঙ্গের (Tunnel) ছাদ ধসে আটজন শ্রমিক (Workers) আটকে পড়েন। শ্রমিকদের উদ্ধার (Rescue) কাজ নিয়ে খোঁজ নিতে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিকে ফোন করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবারের এই দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট ধরে তাঁদের মধ্যে কথা হয়।  

মুখ্যমন্ত্রী রেড্ডি জানান, রাজ্য সরকার খুব দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে। মন্ত্রী উত্তম কুমার রেড্ডিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (NDRF ও SRDF)-কে কাজে নামানো হয়েছে। রাহুল গান্ধী রাজ্য সরকারের তৎপরতার প্রশংসা করেন এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সব রকম চেষ্টা চালানোর অনুরোধ করেন। বলেন, দরকারে খনির সব পাথর সরিয়ে ফেলতে হবে, কিন্তু শ্রমিকদের উদ্ধার করতেই হবে। এক্স-এ (আগের টুইটার) পোস্ট করে মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, রাহুল গান্ধী তাঁদের প্রচেষ্টাকে বাহবা জানিয়েছেন। 

এই ঘটনার পর রাতেই রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি আটকে পড়া শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য দুশ্চিন্তায় আছেন। বলেন, উদ্ধার কাজ চলছে এবং রাজ্য সরকার ও বিপর্যয় মোকাবিলা দল শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সব চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী রেড্ডির সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।  

শ্রমিকদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) একসঙ্গে অভিযান চালাচ্ছে। উদ্ধার কাজে আরও সাহায্য করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স (ETF) মোতায়েন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে তাঁরা কাজ করছেন। ধস সরিয়ে সুড়ঙ্গের ভেতর পর্যন্ত পৌঁছতে সময় লাগবে, তবে এর মধ্যেই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও তাঁদের কাছে খাবার, পোশাক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

কী ঘটেছিল টানেলের ভেতরে?
  
শনিবার সকালে নির্মীয়মাণ SLBC টানেলের একটি অংশ ধসে পড়ে, যাতে আটজন শ্রমিক আটকে যান। কাদা ও হাঁটুজল জমে যাওয়ায় উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ব্যস্ত এবং ভেতরে আটকে পড়া শ্রমিকদের নাম ধরে ডাকছেন, যাতে তাঁদের অবস্থান জানা যায়।


```