Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুলনা টানলেন মোদীর সঙ্গে! যমুনার জল প্রসঙ্গে কেজরিওয়ালকে চরম আক্রমণ রাহুলের

অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, কেজরিওয়ালের সঙ্গে মোদীর সেই অর্থে কোনও পার্থক্য নেই।

তুলনা টানলেন মোদীর সঙ্গে! যমুনার জল প্রসঙ্গে কেজরিওয়ালকে চরম আক্রমণ রাহুলের

অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী

শেষ আপডেট: 3 February 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগে 'ইন্ডিয়া' জোটের দুই শরিক দলের সংঘাত আরও তীব্র হল। আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। কারণ এবার অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নিশানা করেছেন রাহুল গান্ধী। ইস্যু সেই যমুনা নদীর জল। 

বিজেপি শুরু থেকেই এই ইস্যুতে আম আদমি পার্টিকে খোঁচা দিয়ে আসছে। যমুনা নদীর জল কার্যত বিষে পরিণত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকী কেজরিওয়ালকে কটাক্ষ করে তাঁর একটি বড় পোস্টার নদীর জলে চুবিয়েছিল বিজেপি। এবার সেই একই বিষয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নিশানায় চলে এলেন আম আদমি পার্টি সুপ্রিমো। যমুনা নদীর জল খেতে তাঁকে চ্যালেঞ্জ করেছেন রাহুল। 

দিল্লির এক জনসভা থেকে রাহুল গান্ধী মন্তব্য করেন, ''অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন নতুন রাজনৈতিক সিস্টেম আনবেন। এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ৫ বছরের মধ্যে যমুনার জল পরিষ্কার করে দেবেন। কিন্তু এখনও তা নোংরা এবং বিষাক্ত হয়ে আছে। আমি তাঁকে বলব ওই জল একটু খেয়ে দেখতে, তারপর তাঁকে হাসপাতালেও দেখতে যাব আমরা...''। কংগ্রেস নেতার এও বক্তব্য, দুর্নীতি নির্মূল করার কথা বলে এখন তারই মধ্যমণি হয়ে উঠেছেন কেজরিওয়াল। 

এখানেই শেষ নয়। অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, কেজরিওয়ালের সঙ্গে মোদীর সেই অর্থে কোনও পার্থক্য নেই। শুধুমাত্র মোদী প্রকাশ্যে কথা বলেন, আর কেজরিওয়াল শান্ত থাকেন। কিন্তু দরকারে কাউকেই সামনে পাওয়া যায় না।

কেজরিওয়ালের সঙ্গে রাহুল আক্রমণ করেছেন তাঁর দলের কিছু সদস্যকেও। তাঁদের মধ্যে রয়েছেন অতিশী, মণীশ সিসোদিয়া, রাঘব চড্ডারা। রাহুলের কথায়, ''এঁদের নিয়ে মোট ৯ জন কেজরিওয়ালের মূল দল। কতজন দলিত, ওবিসি বা মুসলিম সম্প্রদায়ের লোক আছেন এই দলে? তাই কোনও গন্ডগোল বাঁধলেই এঁদের কাউকে পাওয়া যায় না।'' তোপ রাহুলের। 


```