Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের ঘোষণা, কংগ্রেস ক্ষমতায় এলে ৩০ লাখ চাকরি, যুবাদের ১ লাখ টাকার অ্যাপ্রেন্টিসশিপ

কংগ্রেস ক্ষমতায় এলে দেশে কেন্দ্রীয় সরকারের ৩০ লাখ শূন্য পদ পূরণ করবে। এছাড়া প্রত্যেক গ্রাজুয়েটকে কাজের উপযোগী করে তোলার প্রকল্প হাতে নেবে কংগ্রেস সরকার।

রাহুলের ঘোষণা, কংগ্রেস ক্ষমতায় এলে ৩০ লাখ চাকরি, যুবাদের ১ লাখ টাকার অ্যাপ্রেন্টিসশিপ

শেষ আপডেট: 7 March 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস ক্ষমতায় এলে দেশে কেন্দ্রীয় সরকারের ৩০ লাখ শূন্য পদ পূরণ করবে। এছাড়া প্রত্যেক গ্রাজুয়েটকে কাজের উপযোগী করে তোলার প্রকল্প হাতে নেবে কংগ্রেস সরকার। সেই পর্বে গ্রাজুয়েট বেকারদের কংগ্রেস সরকার মাথাপিছু এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে, ঘোষণা করেছেন রাহুল গান্ধী। 

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার রাজস্থানের বাঁশবাড়াতে এক জনসভায় এই ঘোষণা করেছেন। রাহুল সেখানে আরো বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে অসংগঠিত ক্ষেত্রের কর্মী বাহিনীর জন্য পেনশন-সহ নানা সামাজিক কল্যাণ প্রকল্প চালু করবে। 

রাহুল বৃহস্পতিবার তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাজস্থানে আছেন। কংগ্রেস সুত্রের খবর, হাত শিবির লোকসভা নির্বাচনে কাজ পাওয়ার অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চলেছে। 

রাহুল বৃহস্পতিবারের জনসভায় কেন্দ্রীয় সরকারের  শূন্য পদ পূরণের প্রতিশ্রুতি দেন। বলেন, ৩০ লাখ পদ শূণ্য। মোদী সরকার এই সব পদ পূরণ করবে না। রাহুলের কথায়, কংগ্রেস যুবকদের ন্যায় বিচার দিতে চায়। 

প্রসঙ্গত প্রাক্তন কংগ্রেস সভাপতি বহুদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে অভি্যোগ করে আসছেন, মোদী জমানায় দেশে শিক্ষিত বেকাররা সবচেয়ে বিপন্ন। 

কংগ্রেস নেতার কথায়, দল ক্ষমতায় এলে, শিক্ষিত বেকারদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবে। কংগ্রেস নেতা আরও জানিয়েছেন, দল ক্ষমতায় এলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আটকাতে কঠোর পদক্ষেপ করবে।


```