Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল যেন ‘গৌরী সেন’, তেলেঙ্গানায় মহিলাদের মাসে ৪ হাজার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন

রাহুল এই ঘোষণার মাধ্যমে মহিলাদের মন জয়ের চেষ্টায় সব দলকে ছাপিয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলে বলাবলি হচ্ছে। মাসে চার হাজার টাকা করে অনুদানের কথা আর কোনও দল ঘোষণা করেনি।

রাহুল যেন ‘গৌরী সেন’, তেলেঙ্গানায় মহিলাদের মাসে ৪ হাজার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন

শেষ আপডেট: 4 November 2023 17:24

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হবে। ছত্তীসগড়ে বলেছেন, কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিলে সরকার গড়ার আধঘণ্টার মধ্যে কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেবে মন্ত্রিসভা। বৃহস্পতিবার তেলেঙ্গানায় গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে মহিলারা মাথাপিছু প্রতিমাসে চার হাজার টাকা অনুদান পাবেন। 

রাহুল এই ঘোষণার মাধ্যমে মহিলাদের মন জয়ের চেষ্টায় সব দলকে ছাপিয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলে বলাবলি হচ্ছে। মাসে চার হাজার টাকা করে অনুদানের কথা আর কোনও দল ঘোষণা করেনি। এমনকী ভোটমুখী বাকি রাজ্যগুলিতেও কংগ্রেস এই কথা বলছে না।

তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৫ নভেম্বর। সেখানে এবারও মূল লড়াই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রসমিতি বনাম কংগ্রেসের। মাঝে বিজেপি বিআরএসের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে প্রচারের আলোয় এলেও পিছিয়ে গিয়েছে, এমনটাই একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে। কংগ্রেস সেখানে আক্রমণ তীব্র করে কেসিআর ইন্ডিয়া জোটকে এড়িয়ে যাওয়ায়। 

লক্ষণীয়, তেলেঙ্গানায় বিজেপি ও কংগ্রেস একই অস্ত্রে শাসক দল বিআরএস’কে বধ করতে চাইছে। দুই প্রতিপক্ষই পরিবারতন্ত্র ও দুর্নীতিকে হাতিয়ার করেছে। রাহুল তেলেঙ্গানাবাসীর উদ্দেশে বলেছেন, ‘দোরালা’ তেলেঙ্গানার পরিবর্তে ‘প্রজালা’ তেলেঙ্গানাকে বেছে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না। তেলুগুতে ‘দোরালা’ কথার অর্থ পরিবার। আর ‘প্রজালা’ মানে আমআদমি। 

ক’দিন আগে প্রিয়ঙ্কা গান্ধী গিয়েও একই কথা বলেন। কংগ্রেস নেত্রীর সঙ্গে তা নিয়ে বাক্ যুদ্ধে নামেন কেজিআর কন্যা কে কবিতা। প্রিয়ঙ্কা বলেন, তেলেঙ্গানায় কেসিআর মুখ্যমন্ত্রী। তিনি ছাড়া সরকারের শেষ কথা হলেন তাঁর পুত্র-কন্যারা। 

রাহুলও পরিবারতন্ত্রের ফাঁদ থেকে তেলেঙ্গানাকে মুক্ত করার ডাক দেন। তিনি বলেন, যদি আম আদমির সরকার চান তাহলে কংগ্রেসকে ক্ষমতায় ফেরান। তবে তুমুল চর্চা শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রচারে রাহুলের নিজেকে গৌরী সেনের ভূমিকায় হাজির করা নিয়ে। লাগে টাকা দেবে গৌরী সেন— রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং তেলেঙ্গানায় কংগ্রেস যেন এই বাংলা প্রবাদ বাক্যটিকেই বাস্তবে রূপ দিতে চাইছে। জবাবে বিজেপি এবং বিআরএসও কম যাচ্ছে না। কেসিআর ঘোষণা করেছেন, তাঁর সরকার যত সুবিধা মানুষকে দিয়েছে কোনও দলের পক্ষে তত সুবিধা দেওয়া সম্ভব নয়।


```