Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'কংগ্রেস যত ভুল করেছে, তার সব দায় আমি নিতে রাজি!' অপারেশন ব্লু স্টার নিয়ে রাহুল গান্ধী

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে অপারেশন ব্লু স্টার নিয়ে প্রশ্নে রাহুল গান্ধী বললেন, 'আমি কংগ্রেসের সব ভুলের দায় নিতে প্রস্তুত।' পাল্টা আক্রমণে বিজেপি।

'কংগ্রেস যত ভুল করেছে, তার সব দায় আমি নিতে রাজি!' অপারেশন ব্লু স্টার নিয়ে রাহুল গান্ধী

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 4 May 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীকে অপারেশন ব্লু স্টার ও ১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এক শিখ ছাত্র। আর সেই উত্তরে রাহুল বলেন, কংগ্রেস দলের ইতিহাসে যা কিছু ভুল হয়েছে, তার সব কিছুর জন্য তিনিই দায় নিতে প্রস্তুত। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ওয়াটসন ইনস্টিটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এ একটি প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেন তিনি। কংগ্রেসের অতীত ভুলের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, 'আমি তখন দলের অংশ ছিলাম না, তবু আমি দায় নিতে রাজি।'

১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শিখ দেহরক্ষীরা হত্যার পরে দেশজুড়ে, বিশেষ করে দিল্লিতে, শিখদের উপর ব্যাপক হিংসা শুরু হয়েছিস। অভিযোগ ছিল, অনেক কংগ্রেস নেতা সেই হিংসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, এবং বহু জায়গায় পুলিশ নিষ্ক্রিয় ছিল। সেই প্রসঙ্গেই রাহুল বলেন, 'আমি বহুবার স্বীকার করেছি, আটের দশকে যা হয়েছে, তা ছিল ভুল। আমি স্বর্ণমন্দিরেও বহুবার গিয়েছি। শিখ সম্প্রদায়ের সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক।'

রাহুল আরও বলেন, 'কংগ্রেস যে সমস্ত ভুল অতীতে করেছে, তার অনেক কিছুই আমার উপস্থিতিতে ঘটেনি। তবু আমি কংগ্রেসের ইতিহাসে যত ভুল হয়েছে, সব কিছুর দায় নিতে প্রস্তুত।'

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে এই প্রশ্নটি ছিল এক শিখ ছাত্রের কাছ থেকেই। তিনি রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে বলেন, 'আপনি শিখদের মধ্যে আবার ভয়ের বাতাবরণ তৈরি করছেন, যেমনটা বিজেপির ভয়ের কথা বলে করেন। আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই, যা অতীতে কংগ্রেস আমলে ছিল না।'

শুধু তাই নয়, ওই ছাত্র কংগ্রেসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগও তোলেন। তিনি বলেন, কংগ্রেস আনন্দপুর সাহিব রেজল্যুশনকে ‘বিচ্ছিন্নতাবাদী ইস্তেহার’ হিসেবে চিহ্নিত করেছিল, যা ছিল সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। তিনি শিখ সম্প্রদায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ফের মেরামত করতে ব্যর্থ হওয়ার অভিযোগও তোলেন। উদাহরণ হিসেবে প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারের নাম উল্লেখ করে বলেন, 'আজও কংগ্রেস দলে বহু সজ্জন কুমার বসে আছেন।'

অপারেশন ব্লু স্টার, এক রক্তাক্ত ইতিহাস 

১৯৮৪ সালের জুন মাসে ভারতীয় সেনা অপারেশন ব্লু স্টার শুরু করে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে। সেখানে বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে শিখ যোদ্ধারা অবস্থান করছিলেন। সেই অভিযানে শতাধিক মানুষ নিহত হন এবং স্বর্ণমন্দিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরেই ইন্দিরা গান্ধীকে হত্যা করেন তাঁর শিখ দেহরক্ষীরা, যার পরপরই শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এই স্মৃতি এখনও ভারতীয় রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর এবং রাজনৈতিক বিরোধিতার একটি কেন্দ্রবিন্দু।

রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি বিজেপি। বিজেপির সিনিয়র নেতা অমিত মালব্য বলেন, 'রাহুল গান্ধীকে ওই শিখ যুবক মনে করিয়ে দিলেন, কীভাবে উনি মার্কিন মুলুকে গিয়ে ভিত্তিহীন ভয়ের প্রচার চালিয়েছেন। এটা নজিরবিহীন ঘটনা।' তিনি আরও দাবি করেন, 'এখন শুধু ভারতে নয়, সারা বিশ্বেই রাহুল গান্ধী উপহাসের পাত্র হয়ে উঠেছেন।'


```