Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পিকারের পর রাষ্ট্রপতির মুখেও জরুরি অবস্থার কালাদিন, ওম বিড়লার কাছে প্রতিবাদ রাহুলের

রাষ্ট্রপতির ভাষণেও দ্রৌপদী মুর্মু জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন।

স্পিকারের পর রাষ্ট্রপতির মুখেও জরুরি অবস্থার কালাদিন, ওম বিড়লার কাছে প্রতিবাদ রাহুলের

সংসদ চত্বরে সনিয়া ও রাহুল গান্ধী।

শেষ আপডেট: 27 June 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: 'জরুরি অবস্থার কালা দিনগুলি'র প্রসঙ্গ উত্থাপন করায় বৃহস্পতিবার কংগ্রেস এমপি রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের কয়েকজন প্রবীণ লোকসভা সদস্য স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁদের প্রতিবাদ জানান। শাসকদল বিরোধী জোট বলেছে, স্পিকার ওম বিড়লার আচরণ সংসদের মর্যাদার অনুরূপ নয়। সংসদীয় ঐতিহ্যকে এভাবে হাস্যকর করে তোলার বিরুদ্ধেও তাঁরা ক্ষোভপ্রকাশ করেন।

বৈঠকে লোকসভার স্পিকার ওম বিড়লাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ভাষাতেই তাঁদের প্রতিবাদের কথা জানান। প্রসঙ্গত, বুধবার স্পিকার ওম বিড়লা জরুরি অবস্থা নিয়ে একটি প্রস্তাব পাঠ করেন। যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তের নিন্দা করে নীরবতা পালন করা হয়। এই কাজের কোনও প্রয়োজন ছিল না বলে বিরোধী বেঞ্চ ব্যাপক প্রতিবাদ দেখায়।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এক বিবৃতিতে লিখেছেন, পদে থেকে এরকম রাজনৈতিক ভাষ্য দেওয়া নজিরবিহীন। বেণুগোপাল আরও বলেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী দলনেতা রাহুলজির সঙ্গে কথা হয়েছে। এই সময়েই রাহুল গান্ধী স্পিকারকে জানিয়ে দিয়েছেন এই প্রসঙ্গ না টেনে আনাও যেত।

উল্লেখ্য, এদিন রাষ্ট্রপতির ভাষণেও দ্রৌপদী মুর্মু জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী যে আইন প্রয়োগ করেছিলেন তা সংবিধানের উপর বৃহত্তম হামলা বলে উল্লেখ করেন মুর্মু। দেশের ইতিহাসে জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে উল্লেখ করেন সংসদের যৌথ অধিবেশনে।

তিনি বলেন, জরুরি অবস্থার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল। গণতন্ত্রের উপর যেভাবে আঘাত হানা হয়েছিল তা প্রত্যেকের উচিত নিন্দা করা। কিন্তু, অবশেষে দেশ অসাংবিধানিক ক্ষমতার বিরুদ্ধে জয় পেয়েছিল।


```