Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল, ঘোষণা কংগ্রেসের

এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে একথা জানান।

লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল, ঘোষণা কংগ্রেসের

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 25 June 2024 22:28

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভার দলনেতা করার প্রস্তাব আগেই গৃহীত হয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে। এবার দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকেও সর্বসম্মত রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হল।

মঙ্গলবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে একথা জানান। তিনি বলেন,  ‘‘রাহুল গান্ধীকে সর্বসম্মতিক্রমে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে।"

এ ব্যাপারে কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধী লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন বলেও জানান কেসি ভেনুগোপাল।

গত ৮ জুন দিল্লিতে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানে আনুষ্ঠানিক ভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল। এবার তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিদের  সম্মতিক্রমে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা করা হল রাহুল গান্ধীকে।

কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী, এবারে লোকসভা ভোটে দুটি আসন থেকেই লড়েছিলেন রাহুল। এ নিয়ে ভোট পর্বে পদ্মশিবিরের কটাক্ষও ভেসে এসেছিল। তবে ফল প্রকাশের পর দেখা যায়, দুটি কেন্দ্র থেকেই সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হন সনিয়া তনয়।

একই সঙ্গে দলগতভাবে কংগ্রেসেরও ফলাফল এবারে ভাল হয়েছে। ৯৯টি আসন পেয়ে তাঁরা ইন্ডিয়া জোটের বড় শরিক। এহেন পরিস্থিতিতে রাহুলই যে বিরোধী দলনেতা হচ্ছেন, ৪ জুনই সেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল।

একই সঙ্গে তখনই এই বিষয়টাও স্পষ্ট হয়ে যায় যে ১০ বছর পর এবার সংসদে শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে। প্রসঙ্গত, দীর্ঘদিন পর এবারে স্পিকার পদেও প্রার্থী দিয়েছে বিরোধী শিবির। বুধবার স্পিকার নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ।


```