Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বোঝে না সে বোঝে না...' রায়বরেলি-ওয়ানাড়ের মন বুঝতে যাচ্ছেন রাহুল, সনিয়া, প্রিয়ঙ্কা

রাহুল গান্ধী রায়বরেলিতে ৩ লক্ষ ৯০ হাজার ৩০ ভোটে এবং ওয়ানাড়ে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটে জিতেছেন।

'বোঝে না সে বোঝে না...' রায়বরেলি-ওয়ানাড়ের মন বুঝতে যাচ্ছেন রাহুল, সনিয়া, প্রিয়ঙ্কা

শনিবার কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী।

শেষ আপডেট: 8 June 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: শ্যাম রাখি না কুল রাখি...ঠিক করতে আগামী সপ্তাহে কেরলের ওয়ানাড় ও উত্তরপ্রদেশের রায়বরেলিতে যাবেন কংগ্রেসের নবনির্বাচিত লোকসভা সদস্য রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসীর জয়ের মার্জিনেরও প্রায় দ্বিগুণ ব্যবধানে দুই কেন্দ্র থেকে জিতেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রায়বরেলিতে ৩ লক্ষ ৯০ হাজার ৩০ ভোটে এবং ওয়ানাড়ে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটে জিতেছেন।

বিধি অনুযায়ী ১৫ দিনের মধ্যে যে কোনও একটি আসন ছাড়তে হবে রাহুলকে। তাই যাঁরা তাঁকে ভোটে নির্বাচিত করেছেন, সেই জনগণেশের রায় নিতেই দুই কেন্দ্রেই সফর করবেন। সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে মা সনিয়া গান্ধী এবং বোন প্রিয়ঙ্কা গান্ধীও যেতে পারেন ধন্যবাদ জ্ঞাপন করতে।

লোকসভার প্রাক্তন মহাসচিব এবং সংবিধান বিশেষজ্ঞ পিডিটি আচারি জানান, সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়া হলেও রাহুল গান্ধীকে ১৪ দিনের মধ্যে বর্তমান স্পিকার ওম বিড়লার কাছে ইস্তফাপত্র পাঠাতে পারেন। কারণ অষ্টাদশ লোকসভায় প্রোটেম স্পিকার নির্বাচন হওয়া পর্যন্ত তিনিই কাজ চালাবেন।

আচারি আরও বলেন, ১৪ দিনের মধ্যে যে কোনও একটি কেন্দ্র থেকে ইস্তফা না দিলে সেই সাংসদ দুটি কেন্দ্রই হারাতে পারেন, এমনও বিধান আছে। দুই কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ানোর রুখতে কমিশন দীর্ঘদিন ধরেই সরকারকে চাপ দিয়ে আসছে। কমিশনের দাবি, আইন করে দুই কেন্দ্র থেকে দাঁড়ানো বন্ধ করা হোক। নয়তো একটি কেন্দ্র থেকে ইস্তফা দেওয়ার কারণে উপনির্বাচনের উপযুক্ত খরচ আগাম সরকারি কোষাগারে জমা নেওয়া হোক।

এখন প্রশ্ন হচ্ছে, দুটি কেন্দ্র থেকে জেতা রাহুল কোনটি রাখবেন আর কোন আসনটি ছাড়বেন? ২০১৯ সালে রায়বরেলি থেকে জিতেছিলেন কংগ্রেসের 'চালিকাশক্তি' সনিয়া গান্ধী। কিন্তু, এবার তিনি শারীরিক কারণে আর লোকসভা ভোটে দাঁড়াননি। রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। তাঁর ফাঁকা আসনে কংগ্রেস দলের খাসতালুক রায়বরেলিতে প্রার্থী করে রাহুল। কারণ এই কেন্দ্রের সঙ্গে গান্ধী পরিবারের জন্ম-জন্মান্তরের সম্পর্ক।

আবার অন্যদিকে, গত লোকসভাতেই আমেঠি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। কিন্তু, তাঁর সেই লজ্জা ঢেকে দিয়েছিলেন ওয়ানাড়ের মানুষ। ওখান থেকে সাংসদ হয়েছিলেন, ফলে ওয়ানাড়ের ঋণও অপরিশোধ্য রাহুলের কাছে। এখন দেখার খোদ রাহুল কাদের হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করবেন। আর সেই রায় নিতেই জনতার দরবারে যেতে চাইছে গোটা পরিবার।


```