Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দিদির রাজ্যে ভাল সাড়া, দাবি রাহুলের, দিলেন প্রতিদানের প্রতিশ্রুতি

বৃহস্পতিবার সংক্ষিপ্ত ভাষণেও সে কথা বলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আসলে রাহুলের দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার অন্যতম উদ্দেশ্য তরুণ ও মহিলাদের মধ্যে মনকাড়া। নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকের বড় অংশ মহিলা ও তরুণ। বিগত সাড়ে নয় বছরের শাসনে মোদী সযত্নে এই ভোট ব্যাংক গড়ে তুলেছেন।

দিদির রাজ্যে ভাল সাড়া, দাবি রাহুলের, দিলেন প্রতিদানের প্রতিশ্রুতি

শেষ আপডেট: 2 February 2024 18:15

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলায় দ্বিতীয় দফার ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষে ঝাড়খণ্ডে প্রবেশ করলেন রাহুল গান্ধী। বীরভূমের রামপুরহাট হয়ে ঝাড়খণ্ডের পাকুরে প্রবেশ করে রাহুলের যাত্রা। তার আগে ঘরোয়া আলোচনায় কংগ্রেস নেতার দাবি, তিনি প্রত্যাশার অতিরিক্ত সাড়া পেয়েছেন বাংলায়। বিশেষ করে মহিলা ও তরুণদের মধ্যে তাঁর যাত্রা ঘিরে উদ্দীপনা তাঁকে স্পর্শ করেছে, বলেছেন রাহুল। 

বৃহস্পতিবার সংক্ষিপ্ত ভাষণেও সে কথা বলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আসলে রাহুলের দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার অন্যতম উদ্দেশ্য তরুণ ও মহিলাদের মনকাড়া। নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকের বড় অংশ মহিলা ও তরুণ। বিগত সাড়ে নয় বছরের শাসনে মোদী সযত্নে এই ভোট ব্যাংক গড়ে তুলেছেন।

রাহুলের দ্বিতীয় যাত্রায় রাজ্য কংগ্রেসকে বলা হয়েছিল, তরুণ তরুণীদের বেশি করে হাজির করতে। বাংলায় সেই উদ্দেশ্য সফল বলাই যায়। রাহুলের যাত্রা পথে কম বয়সিদের ভিড় ছিল বিশেষভাবে উল্লেখ করার মতো। 

বাংলায় প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো মালদহ, মুর্শিদাবাদেও রাহুলের যাত্রায় অসহযোগিতার অভিযোগ উঠেছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার মুর্শিদাবাদের কান্দির গোকর্ণ থেকে পূর্ব নির্ধারিত সময়ে রাহুলকে যাত্রা শুরু করতে দেয়নি প্রশাসন। মাধ্যমিক পরীক্ষা চলায় পুলিশ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে, যা নিয়ে ক্ষোভ উগরে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এর আগে রাহুলের কাটআউট, পোস্টার, ব্যানার নষ্ট করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু রাহুল একবারও মুখ খোলেননি। পুরো যাত্রায় বিজেপির বিরুদ্ধে সমালোচনা সীমাবদ্ধ রেখেছিলেন। 

শুক্রবার বাংলা ছাড়ার আগে কংগ্রেস নেতা ঘরোয়া আলোচনায় জানিয়ে গেলেন তাঁর উদ্দেশ্য সফল। 

বৃহস্পতিবার রাহুল মুর্শিদাবাদের সুঁতিতে বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করেছিলেন। শুক্রবার তিনি বলেন, বিড়ি বাঁধা এক অভাবনীয় শিল্পকর্ম। আমি অনেক চেষ্টা করেও শিখতে পারিনি। তবে বিড়ি শিল্পীদের আরও বেশি মজুরি পাওয়া উচিত। রাহুল বলেন, এই ব্যাপারে আমার করণীয় আমি করব। 

রাহুল বাংলার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে প্রতিদানের প্রতিশ্রুতি দেন। কংগ্রেস নেতা জানান, ভারত জোড়ো'র দ্বিতীয় যাত্রাপথও তিনি হেঁটে পেরোনোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সময়ের অভাবে তা করা সম্ভব হল না।


```