Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে আদানি-আম্বানি তোপের গোলা ফেরত রাহুলের, ভোটের পর আর প্রধানমন্ত্রী থাকবেন না

উত্তরপ্রদেশের কনৌজে অখিলেশের সমর্থনে প্রচারে এক মঞ্চে

মোদীকে আদানি-আম্বানি তোপের গোলা ফেরত রাহুলের, ভোটের পর আর প্রধানমন্ত্রী থাকবেন না

শুক্রবার কনৌজের সভামঞ্চে রাহুল গান্ধী ও অখিলেশ যাদব।

শেষ আপডেট: 10 May 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না। ভোটের গতিপ্রকৃতি দেখে ভয় পেয়ে গিয়েছেন মোদী। উত্তরপ্রদেশে বিজেপি বিপুল পরিমাণে আসন খোয়াবে। কারণ এই রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মনকে বেঁধে ফেলেছেন। শুক্রবার কনৌজে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সমর্থনে এক জনসভায় এই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এই প্রথম ইন্ডিয়া জোটের তিন শরিক কংগ্রেসের রাহুল, সপার অখিলেশ এবং আম আদমি পার্টির সঞ্জয় সিংকে এক মঞ্চে দেখা গেল। রাহুল বলেন, নরেন্দ্র মোদী দেশের মাত্র ২২ জনের জন্য কাজ করেন। এর আগে দেশের কোনও সরকার এরকম কাজ করেনি।

কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভোট প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারের একজন মহিলাকে প্রতিবছর ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। যতক্ষণ না ওই পরিবার দারিদ্র্যসীমা অতিক্রম করছে।

রাহুল আরও বলেন, ইন্ডিয়া জোট ধীরে ধীরে ঝড়ের রূপ নিচ্ছে। সেই ঝড়ের পথ দেখাচ্ছে উত্তরপ্রদেশ। এই নির্বাচন হল সংবিধান ও মানুষের অধিকার রক্ষার লড়াই। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ বলেন, বাবার হাত ধরে এই কনৌজে আমি এসেছিলাম। কনৌজ আমাকে কখনও খালি হাতে ফেরায়নি।

অখিলেশ বলেন, লখনউয়ের বাংলো যখন আমি খালি করেছিলাম, তখন বিজেপি গঙ্গাজল দিয়ে তা ধুয়েছিল। সম্প্রতি আমি একটি মন্দিরে পুজো দেওয়ার পর সেখানেও গঙ্গাজল ছড়িয়েছিল বিজেপি। আর এবারে আপনারা বিজেপিকে ধুয়ে সাফ করে দেবেন।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল আরও বলেন, আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৩০ লক্ষ মানুষ চাকরি পেতে শুরু করবেন। মোদী ভোটে হেরে যাওয়ার ভয় পেয়েছেন। এই ভয় থেকে তিনি আদানি-আম্বানিদের বলছেন, আমাকে বাঁচান। ইন্ডিয়া জোট আমাকে ঘিরে ধরেছে। তিনি ওদের সাহায্য ভিক্ষা করছেন। রাহুল দাবি করে বলেন, আমি বলছি আপনারা লিখে রাখুন, উত্তরপ্রদেশে বিজেপির রথ মুখ থুবড়ে পড়বে।

আদানি-আম্বানি নিয়ে রাহুলের সোজা নিশানা মোদীকে। বলেন, গত ১০ বছরে একটিবারের জন্যও তিনি এই নাম মুখে আনেননি। কয়েক হাজার বক্তৃতা দিয়েছেন এই ১০ বছরে। আসলে যখন মানুষ ভয় পেয়ে যায়, তখন তাদেরই নাম নেয়, যারা বাঁচাতে পারে এই ভেবে। এই কারণে মোদী তাঁর বন্ধুদের নাম নিচ্ছেন ভোটের সময়।


```