Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর হোটেল বিল বাকি ৮০.৬ লক্ষ টাকা, আইনি ব্যবস্থার হুমকি মাইসুরুর ব়্যাডিসন ব্লু প্লাজার

একবছরের বেশি সময় ধরে টাকা বকেয়া থাকায় বার্ষিক ১৮ শতাংশ সুদ ধরা হবে।

মোদীর হোটেল বিল বাকি ৮০.৬ লক্ষ টাকা, আইনি ব্যবস্থার হুমকি মাইসুরুর ব়্যাডিসন ব্লু প্লাজার

গতবছর এপ্রিল মাসে একটি সরকারি অনুষ্ঠানে মাইসুরুর এই হোটেলে ছিলেন প্রধানমন্ত্রী।

শেষ আপডেট: 25 May 2024 15:48

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোটেল বিল বাকি ৮০.৬ লক্ষ টাকা। এক বছরের বেশি সময় ধরে বকেয়া সেই টাকা আদায়ে মাইসুরুর (সাবেক মহিশূর) তারকাখচিত হোটেল ব়্যাডিসন ব্লু প্লাজা আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

গতবছর এপ্রিল মাসে একটি সরকারি অনুষ্ঠানে মাইসুরুর এই হোটেলে ছিলেন প্রধানমন্ত্রী। মোদীর থাকা-খাওয়া বাবদ ৮০ লক্ষ টাকার বেশি দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকায় আদালতে যেতে পারে কর্তৃপক্ষ। 'দ্য হিন্দু' এই সংবাদ জানিয়ে লিখেছে, গতবছর প্রধানমন্ত্রী মাইসুরুতে এই হোটেলে ছিলেন। প্রজেক্ট টাইগার নামে একটি প্রকল্পের ৫০-তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলেন।

অনুষ্ঠানের আয়োজক ছিল জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) এবং কেন্দ্রীয় বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রক। রাজ্য বন দফতরকে ৯-১১ এপ্রিল একটি অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল। যার আনুমানিক খরচ ধরা হয়েছিল ৩ কোটি টাকা। পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকারের খরচে হওয়ার কথা ছিল।

কিন্তু, অতি দ্রুত আয়োজনপর্ব সমাধা করতে গিয়ে সেই খরচ ৬.৩৩ কোটিতে পৌঁছয়। এ পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্য বন দফতরকে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ৩.৩৩ কোটি টাকা। সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রথমে মূল খরচ ৩ কোটি ধরা হলেও কেন্দ্রের দুই সংস্থার পক্ষ থেকে আরও অনেক কিছু যোগ করায় খরচ বেড়ে যায়।

আর এই কারণেই এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খরচের বহরও বাড়িয়ে দেয়। একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কোটেশনও দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রক ও সংস্থাকে। তারপরেও মাইসুরুতে প্রধানমন্ত্রীর থাকা-খাওয়ার বকেয়া বিল নিয়ে আলোচনা চলতেই থাকে। গতবছরেই ২৯ সেপ্টেম্বর প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট (বন্যপ্রাণ) এনটিসিএ-র কাছে প্রাথমিকভাবে ইস্যুটি উত্থাপন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনটিসিএ জানিয়ে দেয়, এই খরচটি বহন করতে হবে রাজ্য সরকারকে। এরপর নতুন প্রিন্সিপাল চিফ কনজারভেটর গত মার্চ মাসে এবং হোটেলের ফিনান্স ম্যানেজার মে মাসে বকেয়া টাকার কথা স্মরণ করিয়ে দিলেও ৮০.৬ লক্ষ টাকার বিলের অর্থ এখনও হাতে পায়নি ব়্যাডিসন ব্লু প্লাজা।

হোটেলের তরফে সরকারে জানানো হয়েছে, একবছরের বেশি সময় ধরে টাকা বকেয়া থাকায় বার্ষিক ১৮ শতাংশ সুদ ধরা হবে। অতিরিক্ত ১২.০৯ লক্ষ টাকা দেওয়ার কথাও বিলে যোগ করেছে হোটেল কর্তৃপক্ষ। আগামী ১ জুনের মধ্যে বকেয়া বিলের টাকা না মেটালে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে। রাজ্য বন দফতর সাফ জানিয়ে দিয়েছে, বকেয়া টাকা তারা দেবে না। কারণ এটা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান ছিল।


```