Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলাতঙ্কের টিকাও জাল! কেন্দ্রের তরফে জারি করা হল সর্তকবার্তা

দেখলে বোঝারও উপায় নেই, কারণ অবিকল একই রকম দেখতে!

জলাতঙ্কের টিকাও জাল! কেন্দ্রের তরফে জারি করা হল সর্তকবার্তা

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: দেখলে বোঝারও উপায় নেই, কারণ অবিকল একই রকম দেখতে! সম্প্রতি দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে উচ্চ রক্তচাপ, সুগার, গ্যাস, হার্ট কিংবা কিডনির সমস্যায় ব্যবহৃত বস্তা বস্তা জাল ওষুধ (Fake Medicine) বাজেয়াপ্ত করেছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এবার সেই তালিকায় নাম জুড়ল জলাতঙ্কের টিকারও (Rabies Vaccination)!

ড্রাগ কন্ট্রোলের (Drug Control Bureau) তরফে জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও লখনউতে একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন (ব্যাচ নম্বর কেএ২৪০১৪) ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে শুক্রবারই রাজ্যগুলিকে সতর্কও করেছে দিল্লির ড্রাগ কন্ট্রোল ব্যুরো।

সতর্কবার্তায় পরিষ্কারভাবে জানানো হয়েছে, জাল ইঞ্জেকশন নিলে  রোগী বড়সড় বিপদের মধ্যে পড়তে পারে। তাই প্রতিটি এলাকায় তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায়, কত রয়েছে তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আমজনতাকেও সতর্ক করে বলা হয়েছে, ভাল করে পরীক্ষা না করিয়ে জলাতঙ্কের টিকা যেন কেউ ব্যবহার না করেন।

এর আগে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভেজাল ওষুধের নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল। গোটা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের কথায়, "ওষুধ ভেবে যেটা খাচ্ছে, সেটাও জাল!" সাধারণ মানুষের কথায়, ওষুধ বা ইঞ্জেকশন সেটা যে জাল, তা বুঝব কী করে?

ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে অবশ্য জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মিত তল্লাশি চলছে। শীঘ্রই জাল টিকা বাজেয়াপ্ত করা হবে।


```