Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেরল তৃণমূলের আহ্বায়ক আনোয়ার স্থানীয় নেতৃত্বের বিষনজরে, নালিশ মমতা-অভিষেকের কাছে

সকলের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেরল তৃণমূলের আহ্বায়ক আনোয়ার স্থানীয় নেতৃত্বের বিষনজরে, নালিশ মমতা-অভিষেকের কাছে

পিভি আনোয়ার

শেষ আপডেট: 23 January 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: কেরলের নীলাম্বুর কেন্দ্রের সিপিএম সমর্থিত প্রাক্তন নির্দল বিধায়ক পিভি আনোয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার দু-সপ্তাহের মধ্যে রাজ্য নেতৃত্বের ক্ষোভের মুখে পড়লেন। কেরল রাজ্য তৃণমূল আনোয়ারের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্বের দরবারে নালিশ জানিয়েছে। ইংরেজি সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে কেরল প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সিজি উন্নি জানান, আনোয়ার এখনও পর্যন্ত স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেননি। এমনকী নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে চলেছেন।

কেরল তৃণমূল সভাপতির অভিযোগ, উনি তৃণমূলকে অস্থায়ী আশ্রয় করে থাকতে চাইছেন। ওনার মূল উদ্দেশ্য কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট বা ইউডিএফে যোগ দেওয়া। কিন্তু এখানে আমরা পার্টিকে পৃথক করে রাখতে চাই। উন্নি আরও জানান, এই মর্মে আমরা আনুষ্ঠানিকভাবে আগামিকাল, শুক্রবার দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠাচ্ছি। প্রিন্ট জানিয়েছে, সকলের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি আনোয়ার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে কেরল তৃণমূলের আহ্বায়ক করা হয়। তারপরেই গত ১৩ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার তিনদিনের মাথায় 'পিনারাইবাদ' বিদ্রোহী বাম সমর্থিত নির্দল বিধায়ক পিভি আনোয়ার বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। আদতে কংগ্রেস ঘরানার আনোয়ার কেরলের বাম সমর্থিত নির্দল হয়ে ওয়ানাড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাম্বুর বিধানসভার সদস্য ছিলেন। 

মালাপ্পুরুম জেলার নীলাম্বুর কেন্দ্র থেকে দুবার সিপিএমের সমর্থনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আনোয়ার। এই কেন্দ্রটি অতীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বর্তমানে প্রিয়ঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়ানাড়ের অন্তর্গত। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই আনোয়ার স্পষ্টত জানিয়ে দেন যে, তিনি বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা বা ইউডিএফ প্রার্থীকে সমর্থন দেবেন। তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে বরখাস্ত হওয়া নিশ্চিত ছিল। তাই আগেভাগেই পদত্যাগ করেন তিনি।

ইস্তফা দিয়ে তিনি বলেন, এই রাজ্যে পিনারাইবাদ শেষ করার লক্ষ্য নিয়েছেন। এই কেন্দ্রে উপনির্বাচন থেকেই বিজয়ন সরকারের পতনের শুরু হবে। ভিএস জয়কে প্রার্থী করার আবেদন জানিয়েছেন মালপ্পুরম জেলা কংগ্রেসকে। আনোয়ার আরও জানান, বন্য পশুদের সঙ্গে (মূলত হাতির আক্রমণ) মানুষের সংঘর্ষ এড়াতে তাঁকে সমর্থনের বিষয়ে তৃণমূল কংগ্রেস আশ্বস্ত করেছে। খুব শীঘ্রই কেরলে দলের কর্মসূচি ঘোষণা করবে মমতার দল।

পদত্যাগী বিধায়ক আনোয়ার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ডিএনএ নিয়ে মন্তব্যের ক্ষমা চেয়ে নেন। গত লোকসভা ভোটের সময় রাহুল গান্ধীর ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনোয়ার। এদিন বলেন, তিনি রাহুলের রাজনৈতিক ডিএনএ নিয়ে বলতে চেয়েছিলেন, বংশ তুলে কোনও কথা বলতে চাননি। আমার পরিবার চিরকাল নেহরু-গান্ধী পরিবারের অনুগামী। আমি তাঁদের বিরুদ্ধে এরকম কথা বলতেই চাইনি। তাতেও কাউকে আঘাত করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।


```