Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শর্ট স্কার্ট-স্লিভলেসে আর ঢোকা যাবে না, বছরের প্রথম দিনই পুরীর মন্দিরে চালু পোশাক বিধি

পুরীর জগন্নাথ মন্দিরে চালু হয়ে গেল 'ড্রেস কোড'। নিয়ম না মানলে আর্থিক জরিমানা করা হবে বলেও পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 

শর্ট স্কার্ট-স্লিভলেসে আর ঢোকা যাবে না, বছরের প্রথম দিনই পুরীর মন্দিরে চালু পোশাক বিধি

শেষ আপডেট: 1 January 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো: নিষেধাজ্ঞা জারি ছিল আগেই। এবার নতুন বছরের প্রথম দিন থেকেই লাগু হল সেই নির্দেশিকা। পুরীর জগন্নাথ মন্দিরে চালু হয়ে গেল 'ড্রেস কোড'। 'শালীন' পোশাক না পরলে কোনও ভক্তকেই আর দর্শনে অনুমতি দেওয়া হবে না। আর এই নিয়ম না মানলে আর্থিক জরিমানা করা হবে বলেও পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 

পুরীর মন্দিরে অশালীন পোশাক পরে দর্শনার্থীরা আসছেন, বহুদিন ধরে এমন অভিযোগই নাকি উঠছিল। তাই গত অক্টোবর মাসে দর্শনার্থীদের জন্যও নির্দিষ্ট পোশাক বিধি চালু করেছে জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। কী এই পোশাক বিধি? নির্দেশিকা অনুযায়ী, হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে ভক্তরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন না। এককথায় ভক্তদের 'ভদ্র' পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে হবে। 

নয়া নিয়ম অনুযায়ী, 'অশালীন' পোশাক পরিহিত কোনও ভক্তকেই জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শরীরের সমস্ত অংশ ঢাকা পোশাক পরলে তবেই একমাত্র পুরীর মন্দিরে পুজো দেওয়ার সুযোগ মিলছে। নয়া পোশাক বিধির জন্য সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে ধুতি-পাঞ্জাবি এবং শাড়ি, সালোয়ার কামিজ করা ভক্তদের দেখা মিলল। 
 
বছরের প্রথম দিনে জগন্নাথ দেবকে দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়েছিল। পোশাক-বিধি জারির পাশাপাশি এদিন থেকে মন্দির চত্বরে পান, গুটখা খাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পূর্ব ঘোষণা মোতাবেক এদিন থেকেই এসি করিডরের মাধ্যমে ভক্তদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করানো শুরু হয়েছে। এছাড়া মন্দির চত্বরে বয়স্ক, বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য বসার বন্দোবস্তও করা হয়েছে। একইসঙ্গে ভক্তদের সুবিধার জন্যই মন্দিরের মেইন গেটের সামনে এদিন থেকে পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছো। 


```