Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাত তুলে নিল পাঞ্জাব পুলিশ, দিল্লি ভোটের আগে নিরাপত্তা কমল কেজরিওয়ালের, শুরু রাজনৈতিক তরজা

কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব থাকে অমিত শাহর দফতরের হাতে।

হাত তুলে নিল পাঞ্জাব পুলিশ, দিল্লি ভোটের আগে নিরাপত্তা কমল কেজরিওয়ালের, শুরু রাজনৈতিক তরজা

ফাইল ছবি

শেষ আপডেট: 24 January 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: মাস ঘুরলেই দিল্লিতে বিধানসভা ভোট। ভোটের দু’সপ্তাহ আগে এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল পাঞ্জাব পুলিশ। গত সপ্তাহেই এক সপ্তাহের মধ্যে দু’বার আপের আহ্বায়কের উপর হামলার ঘটনা ঘটেছিল।

অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। তার মধ্যে এমন পদক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না আম আদমি পার্টি। এতদিন দিল্লি পুলিশের পাশাপাশি পাঞ্জাব পুলিশও নিরাপত্তা দিত কেজরিওয়ালকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাকযুদ্ধে জড়িয়েছে বিজেপি ও আপ।

কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব থাকে অমিত শাহর দফতরের হাতে। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ সম্প্রতি এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাদের বক্তব্য, পাঞ্জাব পুলিশের কর্মীরা কেজরির সঙ্গে থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে।

এরপরই বৃহস্পতিবার রাতে পাঞ্জাব পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অরবিন্দ কেজরিওয়ালকে আর নিরাপত্তা দেবে না তারা। আপের দাবি, দিল্লি পুলিশ পাঞ্জাব পুলিশকে বাধ্য করেছে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করতে। মুখ্যমন্ত্রী আতীশী মারলেনার অভিযোগ, ইছে করেই মোদী সরকার ভোটের আগে এমন পদক্ষেপ নিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়।

বিজেপির পাল্টা দাবি, পাঞ্জাব পুলিশকে ডেকে বাড়তি নিরাপত্তার প্রয়োজন কেন? তাহলে দিল্লি পুলিশের উপর ভরসা নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর? এদিকে শনিবারের পর বৃহস্পতিবারও কেজরির উপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছে আপ। 

দিল্লির হরিনগর এলাকায় একটি জনসভা ছিল। সেই জনসভায় যাওয়ার পথেই কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ আপের। তারপরই কেজরির নিরাপত্তা কমে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```